admin
প্রকাশিত: 4:31 PM, June 30, 2024
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে দক্ষিণ সুরমার ২৯নং ওয়ার্ডের রায়ের গ্রাম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে রবিবার (৩০ জুন) দুপুরে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৮ ও ২৯নং ওয়ার্ডের মানুষ এখনও পানিবন্দি রয়েছেন। না দেখলে কেউ বিশ^াস করতে পারবেন না। এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে বন্যার পানিতে পানিবন্দি হয়ে আছেন। এখনও রাস্তাঘাট ও বাসাবাড়িতে পানি নিমিজ্জিত রয়েছে। কিভাবে এই বন্যার পানি নিষ্কাশন করা যায়, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে আহবান জানানো হয়।
বক্তারা আরো বলেন, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। এই এলাকার অনেক বিত্তবানরা দেশ ও বিদেশে রয়েছেন। সরকারের পাশাপাশি তাদেরকেও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব মো. আজিজুল করিম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম মহা সচিব আব্দুর রহমান রিপন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অফ কমার্স এর পরিচালক হুমায়ুন আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উপদেষ্টা হাজী মো. রইছ আলী, সহ সভাপতি হাজী আব্দুস সাত্তার, সহ সভাপতি আবুল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাভেল, মনজুর আহমদ, কার্যকরী সদস্য মীর মো. জাকারিয়া, মো. লায়েক মিয়া, ছাব্বির আহমদ প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়