admin
প্রকাশিত: 7:48 PM, June 30, 2024
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেসা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন। রেসা বেগম জেলার ছাতক উপজেলার ঝিগলী গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।
রোববার (৩০ জুন) বিকেলে উপজেলার পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের খাশিলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
স্থানীয়রা জানান, জগন্নাথপুর থেকে সিএনজি অটোরিকশা করে গ্রামে ফেরার পথে পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের খাশিলা এলাকায় জগন্নাথপুরগামী একটি ট্রাক এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চারজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডেক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে আজ রোববার বিকাল ৪টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জস্থ পর্যটন স্পট সাদাপাথর থেকে ফেরার পথে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়