admin

প্রকাশিত: 7:53 PM, June 30, 2024

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লোককলা চর্চা কেন্দ্রের শপথ গ্রহণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লোককলা চর্চা কেন্দ্রের শপথ গ্রহণ

উৎফল বড়ুয়া :: “লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশ” এর কার্যকরী পরিষদ ২০২৪-২৬ এর শপথ গ্রহণ, অভিষেক ও প্রথম প্রতিনিধি সভা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ২৯ জুন বিকাল ৩ টায় আগ্রাবাদ নিপ্পন একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ও পাশ্ববর্তী জেলা সমূহ থেকে আগত শতাধিক সংখ্যক লোক কবি ও গুনগ্রাহীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শেষ হয়।

কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন বিশিষ্ট সাংবাদিক বেলায়েত হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষন রাখেন চর্চা কেন্দ্রের পরিচালক, চ.বি. গবেষক ভাস্কর ডি.কে.দাশ মামুন।

সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম- কেন্দ্রীয় সংসদের কার্যকরী সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাপানের সাবেক অনারারি কনসাল জেনারেল, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন যথাক্রমে চ.বি. অধ্যাপক প্রনব মিত্র চৌধুরী, আগ্রাবাদ জাতিতত্ত্ব জাদুঘরের সম্মানিত পরিচালক ড. আতাউর রহমান, লোকো উৎসব-২৪ উদযাপন পরিষদের আহবায়ক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহাম্মদ হোসেন, অধ্যাপক অজিত কান্তি দাশ, সাংবাদিক মুকুল সিকদার, প্রধান শিক্ষক সিংপার্ট ম্রো, নাট্যজন শেখ শওকত ইকবাল, প্রধান শিক্ষক তরনী কুমার সেন, সংগঠক মাসুম আখতার, সংগঠক নিবেদিতা আচার্য্য, শিল্পী শর্মা, নারী নেত্রী রোপি দাশ, আইটি এক্সপার্ট ধনঞ্জয় শর্মা, অধ্যাপক তাহেরা খাতুন প্রমুখ। কবিয়ালবৃন্দকে শপথ পাঠ করান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম।

অনুষ্ঠানের ২য়পর্ব প্রথম প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন—লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশ এর প্রধান নির্বাহী লায়ন দুলাল কান্তি বড়ুয়া। সাংগঠনিক বিষয়ের উপর দাপ্তরিকভাবে দায়িত্ব প্রাপ্ত কবিয়ালও সংগঠকবৃন্দ তাদের মতামতসহ অঙ্গীকার ব্যক্ত করেন। অংশ নেন কবিয়াল হরিপদ দেয়ারী (সভাপতি), কবিয়াল আবদুল লতিফ (উপদেষ্টা), মোহাম্মদ হোসেন (উপদেষ্টা) কবিয়াল মোঃ ইউসুফ (সহ সভাপতি), কবিয়ায়াল সন্তোষ কুমার দে (সাধারণ সম্পাদক), কবিয়াল দিপু দাশ (কার্যকরি সদস্য), কবিয়াল শ্যামল কান্তি দাশ (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক) কবিয়াল অজিত দেবনাথ, কবিয়াল সঞ্জিত দেবনাথ (অর্থ সম্পাদক), কবিয়াল শ্যামল দাশ, কবিয়াল নির্মল শীল (প্রচার সম্পাদক), কবিয়াল পন্ডিত অরুন কান্তি নাথ (দপ্তর সম্পাদক), কবিয়াল অজিত দেবনাথ, শিল্পী রাওথি ম্রো, শিল্পী জ্যোতি শর্মা, কথি ম্রো, সিংচ্যাং ম্রো, নাট্যকর্মী কে.কে বাবুল, সখি দাশ, নাট্যকর্মী জাহানারা পারুল, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী বিথী রানী সিংহ, ওস্তাদ অমলেন্দু রাহা, মোঃ হোসেন, অজিত কান্তি দেবনাথ, সনজিত দেবনাথ, সাংবাদিক হারুন অর রশিদ প্রমুখ।

অতিথি ও আলোচকগণ বলেন, বাংলা লোকশিল্প আর লোক সাহিত্য আমাদের মাতৃস্তন্যের মতো অমৃত সূধা ধারা। এর লালন , সংরক্ষণ চর্চা স’বি আজ আকাশ তথা পাশ্চাত্য সংস্কৃতির কবলে পড়ে যাচ্ছে। সেই অমূল্য, স্বকীয় সত্ত্বা উদ্ধারে লোক কবিগণ আজ ঐক্যবদ্ধ হয়েছেন এটি একটি আনন্দের সংবাদ।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান চট্টগ্রামের কবিয়ালদের জন্য বিশেষ প্রণোদনা ও নির্দেশনা দিয়েছিলেন। তা সর্বোতভাবে সংরক্ষণ সম্ভব হয়নি। সবাইকে নতুনভাবে লোকশিল্প ও লোকসাহিত্য সংরক্ষণের জন্য কাজ করে যেতে হবে। অনুষ্ঠানের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই অপূরনীয় ক্ষতি হতে রক্ষার জন্য দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে জাতীয়ভাবে লোকশিল্প ও লোকসাহিত্য কেন্দ্র গড়ে তোলার আত্মিক অনুরোধ জ্ঞাপন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়