admin

প্রকাশিত: 5:46 PM, June 9, 2024

কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: মো. সুজাত আলী রফিক

কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: মো. সুজাত আলী রফিক

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুজাত আলী রফিক বলেছেন, কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিশোর-কিশোরীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আরডব্লিউডিও এর ওয়াই মুভস প্রকল্প বাংলাদেশে শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের অংশগ্রহণ, শিশু সুরক্ষা, শিশু অধিকার এবং যৌন প্রজনন স্বাস্থ্য ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এগিয়ে নেয়ার লক্ষ্যে একটি গতিশীল এবং অন্তর্ভূক্তশীল সমাজ গঠনে ভূমিকা রাখছে। তাদের কার্যক্রম প্রশয়সনীয়। প্রকল্পটির মাধ্যমে শিশু-কিশোররা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি গত রবিবার (৯ জুন) সিলেট সদর উপজেলা পরিষদের হলরুমে আরডব্লিউডিও এর উদ্যোগে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আরডব্লিউডিও ওয়াই মুভস প্রকল্প প্রজেক্ট ক্লোজিং সেলিব্রেশন-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে: মো. সুজাত আলী রফিক

সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার এর সভাপতিত্বে ও আরডব্লিউডিও এর ভলান্টিয়ার মরিয়ম সরকার প্রিয়াংকা এবং প্রকল্প কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম রশিদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল মনসুর আসজাদ, শিক্ষা অফিসার অভিজিৎ কুমার, প্রোগ্রাম অফিসার ইকরামুল কবীর, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, আরডব্লিউডিও এর নির্বাহী সদস্য সমীক শহিদ জাহান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৬নং টুকের বাজার ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার দিপালী গোয়ালা, ৯নং ওয়ার্ডের মেম্বার আবুল কাশেম, ৭নং ওয়ার্ডের মেম্বার হদেশ মুদি, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী তথ্য আপা রহিমা বেগম এনি, ব্রাক জেলা সমন্বয়কারী অনিক আহমদ অপু, সিলেট যুব একাডেমির প্রোগ্রাম অফিসার সামসুল, ব্লাস্ট জেলা সমন্বয়কারী সত্যজিত দাস, আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ, আরডব্লিউডিও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ প্রমুখ।

এছাড়াও এনসটিএফ এর কার্যানির্বাহী সদস্য ও সাধারণ সদস্য, বাগান পঞ্চায়েত এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে