admin
প্রকাশিত: 7:24 PM, July 1, 2024
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন হচ্ছে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি ও শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা, নিজের অধিকার সম্পর্কে সচেতন করে ভবিষতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন বিরাট কার্যকর ভূমিকা রাখছে। তারাই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি গার্ল গাইডস্ এসোসিয়েশনকে স্বাবলম্বী করতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি সোমবার (১লা জুলাই) দুপুর ২টায় সিলেট নগরীর বালুচর এলাকাস্থ সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে নবগত গাইড শিক্ষার্থীদের দীক্ষাদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজী বিভাগের সহকারী শিক্ষক তনুশ্রী সিংহ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের জেলা কমিশনার রোকশানা বেগম, ট্রেজারার শামীমা আক্তার, সিলেট সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক সুমন্না ইসলাম, এসোসিয়েশনের আঞ্জলিক ট্রেইনার শিরিন গুলশান আরা, ওয়ারেন্ট গাইডার পূর্নিমা রানী দাশ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী তাহছিমা জান্নাত। পবিত্র গীতা পাঠ করেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী প্রত্যাশা কুন্ডু প্রাপ্তি। জাতীয় সংগীত পরিবেশন করেন গাইড শিক্ষার্থীবৃন্দ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়