admin
প্রকাশিত: 8:58 PM, July 1, 2024
আশীষ দাশ গুপ্ত, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা উপজেলা পর্যায়ে ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।
রবিবার (৩০ জুন) হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ২০২৩-২০২৪ অর্থ বছরের শুদ্ধাচার পুরষ্কার লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর হাতে তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক সহ উর্ধতন কর্মকর্তাগন।
হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এর ক্যাটাগরিতে ২০২৩-২০২৪ অর্থ বছরে শুদ্ধাচার পুরষ্কার এ মনোনীত হয়ে এ পুরষ্কার গ্রহণ করেন ইউএনও নাহিদা সুলতানা।
তাঁকে শুদ্ধাচার পুরষ্কার এ ভূষিত করায় তিনি হবিগঞ্জ এর জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা, ডিডিএলজি ও অতিরিক্ত জেলা প্রশাসক সহ সকলের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্তির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন শুদ্ধাচার নিয়ে কাজ করতে আমি আমার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এ পুরষ্কার পেয়ে আমার দায়বদ্ধতা আরোও বেড়ে গেল। আমার এই পুরস্কার অর্জনের কৃতিত্ব আমার লাখাই টিম বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সকল সদস্যের যারা আমার প্রতিটা কাজে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন