admin
প্রকাশিত: 9:00 PM, July 1, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: জনবসতিপূর্ণ এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত জলের ট্যাংক। ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই ২ মহিলার মৃত্যু হয়েছে।
ধ্বংসস্তপের নিচে আরও একাধিক মহিলা, শিশু চাপা পড়ে রয়েছে বলে আশংকা করা হচ্ছে। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন অন্তত ১৩ জন। শুরু হয়েছে উদ্ধার কাজ।
সূত্রে প্রকাশ, রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৬টায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে মথুরার আবাস বিকাশ পরিষদের কৃষ্ণবিহার কলোনিতে। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ২•৫ লক্ষ লিটার জলধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল ওই জলের ট্যাংক। এলাকাটি জনবসতিপূর্ণ হওয়ায় ট্যাংকের নিচে চাপা পড়েন একাধিক মানুষ। তাদের মধ্যে রয়েছে শিশু ও মহিলা। খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধার কাজে নামে প্রশাসন।
মথুরার জেলাশাসক শৈলেন্দ্র কুমার সিং জানান, ধ্বংসস্তুপ থেকে এখনও পর্যন্ত ২জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দমকল, পুলিশ, পুরসভা ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার কাজে নেমেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এনডিআরএফ এবং রাজ্যের এসডিআরএফ। প্রাথমিকভাবে এই দুর্ঘটনার জন্য উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টিকে দায়ী করছে প্রশাসন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন