admin

প্রকাশিত: 2:17 PM, July 2, 2024

লাশ তুলে কবরস্থানে চাষাবাদ করায় স্বজনদের কান্না!

লাশ তুলে কবরস্থানে চাষাবাদ করায় স্বজনদের কান্না!

শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে পুরনো কবরস্থান দখল ও লাশের ক্ষয়ক্ষতি সাধন করে চাষাবাদ করায় লাশের স্বজন ও এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র বজলু মিয়া (৫৫) বৈধ দলিলাদি না থাকা সত্ত্বেও ওই কবরস্থান দখল করায় স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১ জুলাই) মাধবপুরের সহকারি ভূমি কমিশনার (এসিল্যান্ড) রাহাত বিন কুতুব এটি তদন্ত করছেন।

এলাকাবাসী দাবি, কবরস্থানটিতে কমলপুর গ্রামের ইউনুস মিয়ার পুত্র রফিক মিয়ার ভাগিনা সজীব মিয়ার ও তার চাচা শাহজাহান মিয়ার কবর রয়েছে,আব্দুল হাসিমের ২ ছেলের কবর যাদের নাম আনিস ও হামিদ কবর, মতলিব মিয়া কন্যা মর্জিনা বেগমের কবর ও মুমিন মিয়ার শাশুড়ির কবরও রয়েছে সেখানে।

এছাড়া কয়েকজন শহিদ মুক্তিযোদ্ধাদের কবরসহ অসংখ্য জ্ঞাত-অজ্ঞাত বহু মানুষের কবর রয়েছে ওই কবরস্থানটিতে।

স্থানীয়রা আরো জানাচ্ছে, কবরস্থানে কৃষি সবজি ফলানো অত্যন্ত রুচি বিবর্জিত কাজ। জেনে কেউ ওই সবজি খাবে না।এতে ভোক্তাদের সাথে এক ধরনের প্রতারণা বা ছলনাও করা হচ্ছে।

জানা যায়, কয়েক যুগ আগে আব্দুল মাওলা নামে এক লোক স্থানীয় কমলপুর মৌজার এসএ দাগ ২৪৪৭ এর ০৯ শতক জায়গা কবরস্থান হিসেবে দান করলে তা রেকর্ড হয়। এসএ রেকর্ডে এটি কবরস্থান হিসেবে রেকর্ড রয়েছে।

কবরস্থানের বর্তমান দখলদার বজলু মিয়া জানান, এটি একাধিক বিক্রির মাধ্যমে তার কাছে এসেছে। এটি কবরস্থান নয় বরং তাদের মালিকানাধীন কৃষি জমি।

স্থানীয় বাসিন্দা রফিক মিয়া জানান, এখানে আমার ভাগিনা ও আপন চাচার লাশ রয়েছে। এরা তাদের কঙ্কাল তুলে ফেলে চাষাবাদ করছে। এরা জঘন্য কাজ করছে। এটি দখলমুক্ত না হলে আমরা তীব্র আন্দোলনের ডাক দেব। আমরা এর বিচার চাই স্থানটিতে শতাধিক কবরও রয়েছে এলাকাবাসীর।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, কমলপুর শান্তির উদ্ধার করা এখন সময়ের দাবি। আমরা আইন-শৃঙ্খলা সভায় এটি উদ্ধারে জোরালো প্রস্থাব রাখবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন