admin
প্রকাশিত: 2:32 PM, July 2, 2024
ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার শ্রী চন্দ্র শেখর দে বলেছেন, বিশে^র সর্বস্থানে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করে যাচ্ছে। আমি আশা করি এই কলেজ থেকে শিক্ষার্থীরা চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জন করে সুনামধন্য ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মনের মানুষ হয়ে উঠবে। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে হলে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে।
তিনি আরো বলেন, শুধু নামের আগে ডাক্তার খেতাব লাগালে চলবে না, সেবার মনমানসিতা নিয়ে মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে।
তিনি মঙ্গলবার (২রা জুলাই) সকালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পরিদর্শনকালে তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যয়নরাত ভারতীয় শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য) শ্রী মানষ কুমার মুস্তাফী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জি এম মনিরুল ইসলাম (অব:), একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভুঁইয়া, ফিজিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাসুদুল আলম, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রুবিনা সুলতানা প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়