admin

প্রকাশিত: 8:18 PM, November 26, 2020

সিলেটের বিশ্বনাথে প্রবাসীর ভূমি জবরদখল সরেজমিন পরিদর্শনে এডিশনাল এসপি

সিলেটের বিশ্বনাথে প্রবাসীর ভূমি জবরদখল সরেজমিন পরিদর্শনে এডিশনাল এসপি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীকে হয়রানী ও তার ভূমি জবরদখল অভিযোগের তদন্ত করেন সিলেটের এডিশনাল এসপি রফিকুুল ইসলাম। বৃহস্পতিবাপর (২৬ নভেম্বর) দুপরে সরেজমিন বিশ্বনাথে তদন্তে যান তিনি।

জানা গেছে, বিশ্বনাথ দশঘরের মরহুম সোনা মিয়ার পুত্র মো. সাজু আহমদ  সপরিবারে যুক্তরাজ্যে রয়েছেন। দেশের বাড়িতে থাকা পৈত্রিক সহায় সম্পত্তি দেখাশোনা করে তার নিযুক্ত কর্মচারীরা। স্থানীয়  সাবেক ইউপি মেম্বার আবুল হোসেনের সহযোগিতায় ও তত্বাবধানে একটি চাঁদাবাজ ভূমিদস্যু চক্র যুক্তরাজ্য প্রবাসী মো. সাজু আহমদের কাছে ৭৫ লাখ টাকা  চাঁদা দাবি করে। দাবিকৃত  টাকা চাঁদা না পেয়ে তার পৈত্রিক ৭১ শতক জমি জোর করে দখলে নিয়ে যায় তারা । এমনকি তার ক্ষেতের জমি অনাবাদ রেখে দেয়। নিরুপায় হয়ে প্রবাসী সাজু আহমদ এ বছরের ২৮ সেপ্টেম্বর জনৈক আবুল কালাম আছাদের মাধ্যমে সিলেটের পুলিশ সুপার বরাবরে একটি আবেদন করেন। আবেদনে তার সহায় সম্পত্তি জোরপূর্বক দখল ও আত্মসাতের জন্য তিনি বিশ্বনাথের দশঘর ইউপি’র সাবেক মেম্বার আবুল হোসেনসহ ৬ জনকে অভিযুক্ত করেন। অভিযুক্ত অন্যরা হচ্ছেন-বিশ্বনাথ উপজেলার দশঘরের মৃত হাছিব উল্লাহর পুত্র আব্দুর রশিদ, আবদুর রশিদের পুত্র আব্দুর রকিব, আবুল হোসেনের পুত্র আমজাদ হোসেন,আফসান হোসেন ও আহবাব হোসেন।

জেলা পুলিশ সুপারের নির্দেশে সিলেটের ওসমানীনগর সার্কেলের এডিশনাল এসপি রফিকুল ইসলাম বৃহস্পতিবার ঘটনার সরেজমিন তদন্তে যান। তদন্তকালে তিনি এলাকার লোকজনের সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় তার সাথে ছিল একদল পুলিশ। তদন্তকালে এডিশনাল এসপি প্রবাসীর ক্ষেতের জমি অনাবাদ দেখতে পান। পরির্শনকালে এডিশনাল এসপি রফিকুল ইসলাম উভয়পক্ষকে শান্তি শৃংখলা বজায় রেখে আগামী এক সপ্তাহের মধ্যে অনাবাদ জমির মালিকানা সম্পর্কিত কাগজাত নিয়ে তার অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন