admin
প্রকাশিত: 11:42 AM, July 3, 2024
সিলেট-ঢাকা মহাসড়কে আজও ঘটেছে দুর্ঘটনা। এতে কেউ মারা না গেলেও একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৩ জুলাই) সকাল ৭টায় সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থাই গ্লাস নিয়ে একটি পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন ২৩-১২৮৩) সিলেটের দিকে আসছিলো। দ্রুত গতির কারণে পথিমধ্যে নাজিরবাজার পার হয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেওয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় গাড়ির চালক ও তার পাসে বসা দুজন গুরুতর আহত হন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে পারলেও চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর স্টেশনের ফায়ার সার্ভিস টিম এসে প্রথমে উদ্ধারকৃত আহত দুজনকে অ্যাম্বুলেন্সে করে হাসাতালে পাঠায়। পরে পিকআপচালককে মেশিন দিয়ে কেটে বের করে হাসপাতালে নিয়ে যান তারা। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিমও ঘটনাস্থলে গেছে। কেউ মারা যাননি। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। জেনে বিস্তারিত বলা যাবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়