admin
প্রকাশিত: 12:06 PM, July 3, 2024
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা :: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে সাংবাদিক আব্দুস সবুর (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২) নিহত হয়েছেন।
সোমবার (১ জুলাই) সন্ধ্যা সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২জন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কার যাত্রী ছিলেন।
আব্দুস সবুর জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউপির বড়ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে জুড়ী প্রেসক্লাবের সদস্য ও জুড়ী অনলাইন প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক দায়িত্বরত ছিল। এ ছাড়াও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি ছিল।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুস সবুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন জুড়ী প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী, জুড়ী অনলাইন প্রেসক্লাব, জুড়ী রিপোর্টার্স ইউনিটি ও হাকালুকি নিউজ পরিবার।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে