admin
প্রকাশিত: 3:58 PM, July 3, 2024
হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহি টমটম উল্টে পানিতে পড়ে মির্জা খান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত মির্জা খান বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের পুত্র। সে উল্টে যাওয়া টমটম (ইজিবাইক) এর চালক ছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহি টমটম (ইজিবাইক) বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে টমটমটি সুনারু নামক স্থানে পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ সড়কের পাশে হাওরের পানির মধ্যে পড়ে যায় টমটমটি। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টমটম চালক মির্জা খানের।
বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়