admin
প্রকাশিত: 5:46 PM, July 4, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ৩ সন্তানের জনক আব্দুল কাদির নামের এক ব্যাক্তির রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। আব্দুল কাদির (৫০) বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ভাটগাঁও গ্রামের মৃত তবারক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার ৪ঠা জুলাই ভোরে ফজরের নামাজ শেষে নিজ বাড়ির রান্না ঘরের বাঁশের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত আব্দুল কাদির বিবাহিত এবং ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। কি কারণে তিনি আত্মহত্যা করেন এমন ব্যাখ্যায় পরিবার সূত্রে জানা গেছে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিলেন।
ঘটনার স্থল পরিদর্শন করেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুল হোসেন ও ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব রাজু। তারা জানিয়েছেন, পরিবার ও আত্মীয় স্বজনের কারো কোনো অভিযোগ না থাকায় মৃতের লাশের দাফন প্রক্রিয়া চলমান রয়েছে।
আত্মহত্যার খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
এসআই আমিরুল ইসলাম জানিয়েছেন, আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়