admin
প্রকাশিত: 8:11 PM, July 4, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভালবাসার উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগর।
বৃহস্পতিবার (৪ঠা জুলাই) বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গণির ব্যবস্থাপনায় দুটি স্থানে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ব্যবসায়ী মোহাম্মদ দুদু মিয়ার সভাপতিত্বে ও সংবাদকর্মী ও সংগঠক মোস্তাক আহমেদ মুস্তাফার পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সুরেজা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল গণি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়া। বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লাল মিয়া,কাওছার মিয়া,ছালেহ আহমদ,আব্দুর রহিম,দবির মিয়া।
এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার লামাকাজী ইউনিয়নের উদয় পুর গ্রামে পৃথক আরেকটি অনুষ্ঠানে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। শ্রমিকলীগ নেতা ছমির আলীর পরিচালনায় ও স্থানীয় মুরব্বি গোলাম মোস্তফার সভাপতিত্বে সেখানেও প্রধান অতিথি হিসেবে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোহাম্মদ আব্দুল গণি।
সব মিলিয়ে উভয় স্থানে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়