admin
প্রকাশিত: 7:42 PM, July 5, 2024
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের সদ্য বিদায়ী জিএম আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামান ব্যাংকের বিনিয়োগ সিদ্ধান্তের ধরণ সম্পর্কে ইংগিত করে বলেছেন, ’যে মাটিতে যে ফসল ভালো হয় সেখানে তার চাষ করাই উত্তম।’ তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার সিলেটে তেমন সব খাতকে চিহ্নিত করে বিনিয়োগ চালিয়ে যাচ্ছে পূবালী ব্যাংক, যাতে উপকৃত হন ব্যাংকের বৃহত্তর সিলেটের অগনীত গ্রাহক ও প্রতিষ্ঠান। ভবিষ্যতেও পূবালী ব্যাংকের এই বিনিয়োগ ধারা অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুক্রবার সকালে নগরীর সিলেট স্টেশন ক্লাব লি: মিলনায়তনে তাঁর প্রধান কার্যালয়ে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামান এসব কথা বলেন।
ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও ডিজিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও ডিজিএম মুহাম্মদ মোশাহিদুল্লাহ, মৌলভীবাজার অঞ্চল প্রধান (চলতি দায়িত্ব) ও এজিএম মোহাম্মদ সরোয়ার আলম, ব্যাংকের সাবেক ডিজিএম মো: ফরিদ উদ্দিন, সাবেক জিএম এএস সিরাজুল হক চৌধুরী, সাবেক ডিজিএম মো: মামুন বখত, সাবেক ডিজিএম মো: শামসুদ্দিন ফারুক, সাবেক ডিজিএম জিয়াউল হক চৌধুরী, সাবেক এজিএম ড. মোহাম্মদ আবু তাহের এডভোকেট, ব্যাংকের সিলেট শাখার এজিএম প্রদ্যোৎ কান্তি দাশ, হবিগঞ্জ শাখার এজিএম বাবুল চন্দ্র দাস, সুনামগঞ্জ শাখার এজিএম মো: মাহমুদুন নবী, সিলেট স্টেডিয়াম শাখার এজিএম মো: ফসিহ উদ্দিন মাহতাব, দরগাহ গেট শাখার এজিএম মোসা: মাকসুদা বেগম, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক রাজদ্বীপ রায়, সিলেট প্রিন্সিপাল অফিসের এজিএম চৌধুরী ইসফাকুর রাহমান কোরেশী, সিলেট পূর্বাঞলের আঞ্চলিক কার্যালয়ের এজিএম উজ্বল হালদার, সিলেট পশ্চিমাঞলের আঞ্চলিক কার্যালয়ের এসপিও সমরেন্দ্র নাথ রায়, মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের পিও মো: মাসুম সিদ্দিকী, পূবালী ব্যাংক কর্মচারী সংঘ, সিলেট এর সভাপতি মো: রফিকুল ইসলাম চৌধুরী, পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, সিলেট এর সেক্রেটারী মো: মাসুক মিয়া ও জিএম আবু লেইছ মোহাম্মদ শামসুজ্জামান এর পুত্র আবরার আহসান জারিফ।
ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের এজেও সায়মা সুলতানার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, পূবালী ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক কাওসার আহমেদ। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের সিলেট বিভাগের বিভিন্ন শাখা, উপশাথার ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে