admin
প্রকাশিত: 11:43 AM, July 6, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে রোপা আমন মৌসুমের প্রনোদনার সার, বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে রেমাল ঘূর্নিঝড় ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের পুর্ণবাসন সহায়তার অংশ হিসাবে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার, বীজ সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
১১শ ২০ জন কৃষকদের মাঝে রোপা আমন, ৩শ জনের মাঝে নারিকেল চারা এবং ৫টি করে ৩০ টি গ্রুপের মধ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভুট্রামাড়াই মেশিন প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার।
এসময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়