admin
প্রকাশিত: 5:42 PM, July 6, 2024
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ১৯ তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড সিলেট বিভাগের প্রাথমিক বাছাই পর্ব শনিবার (৬ জুলাই) মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বাছাই পর্বে অংশগ্রহণ করে। এর মধ্যে সিনিয়র গ্রুপে ২০ জন ও জুনিয়র গ্রুপে ২০ জনকে নির্বাচিত করা হয়।
মো. কালাম জুবায়ের নিশাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, মাহফুজুল হাসান, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন চেয়ারম্যান মশহুরুল আমিন, প্রফেসর (অব:) বিজিত কুমার ভট্টাচার্য্য প্রমুখ।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোচনা করেন প্রফেসর (অব:) বিজিত কুমার ভট্টাচার্য্য। পরিবেশ বিষয়ক আলোচনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। পরে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড এর সিলেট বিভাগের প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিতদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।
সবেশেষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট এর শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়