admin
প্রকাশিত: 11:06 AM, July 7, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে গতকাল শুক্রবার হামলার ঘটনায় ৩৪ জানের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উমনপুর গ্রামের মো. সিদ্দেক আলীর ছেলে মো. তাহের আলী।
শনিবার (৬ জুলাই) বিকেল ৩টায় জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে সাব ইন্সপেক্টর শাহিদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে আসামিদের বাড়িতে তল্লাশি করেন ও ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তা মাঈনুল হোসেন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেআইনি জনতা ঐক্যবদ্ধ হয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির উমনপুর গ্রামে হামলা করে। এই ঘটনায় উমনপুর গ্রামের মো. সিদ্দেক আলীর ছেলে মো. তাহের আলী বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এই ঘটনায় নারী শিশুসহ ১৫ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলার শিকার পরিবার সূত্রে জানা যায় দুটি বসতঘরে অগ্নি সংযোগ ও তিনটি ঘরে ভাংচুর করা হয়েছে। এঘটনায় প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এমনটিই তাদের দাবি।
অপরদিকে হামলা, অগ্নিসংযোগ এর ঘটনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ একাধিক বার ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশের একাধীক সদস্য মোতায়ন করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, হামলার ঘটনার একটি মামলা রেকর্ড করা হয়েছে। হামলার ঘটনার রহস্য এবং ক্ষয়ক্ষতি জানতে পুলিশ বার বার ঘটনাস্থল পরিদর্শন করছে। পাশাপাশি আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়