admin
প্রকাশিত: 5:24 PM, July 7, 2024
সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে রবিবার (৭ জুলাই) সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের বরইকান্দি এলাকায় বন্যা দুর্গত অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বন্যার্তদের পাশে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে যেকোন দুর্যোগ ও দুঃসময়ে সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। চলমান এই ভয়াবহ বন্যায় অতিতের ন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট মহানগর যুবলীগ। সিলেটে যেকোনো দূর্যোগময় সময়ে সিলেট মহানগর যুবলীগ মানুষের পাশে ছিলো আগামীতে ও থাকবে। এই মানবিক সহায়তা কার্যক্রম যতদিন বন্যা থাকবে ততদিন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে। যেকোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগ সবসময় প্রস্তুত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি নুরুল হক, সহ সম্পাদক রিমু খান, আব্বাস আহমদ, সদস্য এমদাদুল হক উবেদ, শেখ মো. আমিন, জামিল আহমদ, রোম্মান আহমদ, সাইফুর রহমান, শফিক মিয়া, সাইদুর রহমান জুনেল, হৃদয় আহমেদ, সুহেল আহমদ প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়