admin
প্রকাশিত: 9:01 PM, July 7, 2024
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের (বিপিজেএ) বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলীকে সংবর্ধিত করা হয়েছে।
রোববার (৭ জুলাই) বিকালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন উপলক্ষে ইসকন মন্দিরে আলোচনা সভার আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তার নেতেৃত্বে সিলেটের ফটো সাংবাদিকরা এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সুধিজন।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব বাবলু, বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিষ্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি সি কানন, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী রবিন পাল, সিলেট মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ আলী।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়