editor
প্রকাশিত: 5:44 PM, July 8, 2024
অনলাইন ডেস্ক
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ থেকে ফার্মগেট সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বিকালে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এ সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
কোটা বাতিলের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। অবরোধ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে সোমবার বিকাল ৪ টা ১৫ মিনিটে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে থেকে ফার্মগেটের দিকে মিছিল নিয়ে যান তারা।
বিকাল ৪ টার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুরক্যান্টিনে কোটা বিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পাল্টাপাল্টি অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তবে অপ্রীতিকর কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সেখান থেকে ঢাবি শিক্ষার্থীদের বড় অংশ শাহবাগের আন্দোলনে যোগ দেয়।
অন্যদিকে দ্বিতীয় দিনের মতো রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হন। এরপর একটি মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে এসে অবরোধ করেন তারা।
এর আগে গতকাল রোববার রাজধানীতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়কে। কার্যত স্থবির হয়ে পড়ে যোগাযোগ। সেখান থেকে সোমবারের কর্মসূচি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। রোববার তারা এক দফা দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন