admin
প্রকাশিত: 7:12 PM, July 9, 2024
সিলেটে প্রতিবন্ধীদের মধ্যে কয়েছ ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ৯ জুলাই মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ), সিলেট এর কার্যালয় খাদ্য সামাগ্রী বিতরণ করেন কয়েছ ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবী আলহাজ¦ কয়েছ আহমদ।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়েছ ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ম্যান সমাজসেবী আলহাজ¦ কয়েছ আহমদ, আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, আরটিভি’র সিলেট প্রতিনিধি শামীম আহমদ।
শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিডিএফ-ডিকেফ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক জয়দ্বীপ রায় ও মোঃ বায়জিত শিপন, জিডিএফ’র সুপার ভাইজার রায়হান খান, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের কোষাধ্যক্ষ শারমীন আক্তার রেবা প্রমুখ। দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক।
অনুষ্ঠানে চাউল, ডাল, আলু, পিয়াজ, তেল ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণে আগে কয়েছ ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবী আলহাজ¦ কয়েছ আহমদ জিডিএফ’র কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বেইল পদ্ধতিতে কুরআন মাজীদ তেলাওয়াত শোনে মুগ্ধ হন। তিনি প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে সহযোগিতার আশ^াস প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা অসহায় ও দরিদ্র মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন। মহামারী করোনা, ভয়াবহ বন্যা সহ যেকোন দুর্যোগের সময় সহায়তা নিয়ে প্রবাসীরা প্রথম এগিয়ে আসেন। এটা নিঃসন্দেহ মহতী ও প্রশংসীয় উদ্যোগ। এরই ধারাবাহিকতায় কয়েছ ফাউন্ডেশন ইউকে প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে। বক্তারা এই ফাউন্ডেশনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিদেরকে প্রতিবন্ধী মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়