admin
প্রকাশিত: 8:26 PM, July 9, 2024
বন্যার কারণে ৯ দিন পিছিয়ে মঙ্গলবার (৯ জুলাই) সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার মাধ্যমে সিলেটে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা।
বিভাগের ৩০৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে সিলেটে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিন। প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো গোলযোগের ঘটনা না ঘটলেও অনুপস্থিত ছিলেন ৭ শতাধিক শিক্ষার্থী।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সিলেটে প্রথম দিনে তথ্য ও যোগাযোগ বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭০ হাজার ৫৭৯ জন, যার মধ্যে উপস্থিত ছিলো ৬৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮৬, হবিগঞ্জ জেলায় ১৪৬, মৌলভীবাজার জেলায় ১৩৫ ও সুনামগঞ্জ জেলায় ১৫৬ জন অনুপস্থিত ছিলেন।
বিভাগে অনুপস্থিতির হার ১.০২%।প্রথম দিনে অনুপস্থিতর সংখ্যা ৭২৩ জন। তবে নকল বা অসদুপায় অবলম্বনের জন্য কেউ বহিষ্কার হয়নি।
সিলেটের পুরো বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা দেবেন। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। যাদের মধ্যে সিলেটে ৩৫ হাজার ৬২০, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ ও হবিগঞ্জে ১৫ হাজার ৩ পরীক্ষার্থী আছেন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।
স্থগিত হওয়া এই চার বিষয়ের পরীক্ষা আগের রুটিনে শুরুর দিকে ছিল। আগের রুটিনে এগুলো অনুষ্ঠিত হওয়ার তারিখগুলো হলো ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ২ জুলাই বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ৭ জুলাই ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র। এখন এই চার বিষয়ের পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচি হলো ১৩ আগস্ট বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, ১৮ আগস্ট বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও ২২ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়