admin
প্রকাশিত: 2:28 PM, June 13, 2024
জকিগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যহমে সরকার বিরোধী পোস্ট করায় ছাত্রদল নেতা আব্দুস সামাদকে না পেয়ে পিতা মো: নুরুজ আলির উপর অতর্কিত হামলা চালিয়েছে জকিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ।
বুধবার (১২ জুন) রাতে বাড়ি ফেরার পথে ওৎপেতে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল নেতা আব্দুস সামাদের পিতা মো: নুরুজ আলীর উপর এই হামলা চালায়। আহত মো: নুরুজ আলি জকিগঞ্জ থানার আওতাধীন ৬নং সুলতানপুর ইউনিয়নের ভকতিপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, আব্দুস সামাদ যুক্তরাজ্য থাকাকালীন সময়ে ‘বাংলাদেশ সরকার বিরোধী সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পোস্ট করলে সরকার দলীয় লোক তার উপর ক্ষিপ্ত হয়। দীর্ঘ দিন থেকে জাতীয়তাবাদী ছাত্রদল জকিগঞ্জ উপজেলার একজন কর্মী হিসেবে কাজ করে গেছেন। তিনি সব সময় জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদল ঘোষিত সকল ধরনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। চলতি বছরের গত ১৫ মে তারিখে ছাত্রদল নেতা ছাত্রদল নেতা আব্দুস সামাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সরকার বিরোধী পোস্ট করেন। এতে ক্ষিপ্ত হয়ে যায় জকিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ। এই পোস্টের পর থেকে প্রতিহিংসা বশবর্তী হয়ে ছাত্রদল নেতা আব্দুস সামাদকে প্রাণে হত্যার উদ্দেশ্যে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে নুরুজ আলীকে চাপ প্রয়োগ করে ছেলের আব্দুস সামাদের খোজ দিতে। বর্তমানে প্রাণ রক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা আব্দুস সামাদ। এ ঘটনায় আব্দুস সামাদের পরিবার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে পূণরাবৃত্তি না ঘটে এজন্য প্রশাসনের হস্তপেক্ষপ কামনা করেছেন।
উল্লেখ্য, ছাত্রদল নেতা আব্দুস সামাদ বর্তমানে প্রাণ বাঁচাতে মানবতার দেশ যুক্তরাজ্যে বসবাস করছেন বলে একটি সূত্র জানিয়েছে। প্রাণ রক্ষার্থে পরিবার ও স্থানীয়রা ছাত্রদল নেতা আব্দুস সামাদকে দেশে না আসার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে