admin

প্রকাশিত: 8:44 PM, July 10, 2024

পাঁকা রাস্তার অভাবে জনদূর্ভোগ চরমে, কথা রাখেন না জনপ্রতিনিধিরা

পাঁকা রাস্তার অভাবে জনদূর্ভোগ চরমে, কথা রাখেন না জনপ্রতিনিধিরা

সায়েস্তা মিয়া, বিশ্বানাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের প্রায় ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ পাকা রাস্তার অভাবে চলাচলে চরম দূর্ভোগে আছেন। শুষ্ক মৌসুমে পায়ে হেটে চলাচল করা গেলেও সবজী চাষে প্রসিদ্ধ এই এলাকায় বর্ষাকালে চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে রাস্তা। বন্যা হলে তো উপায় আর থাকে না চলাচল করার। জরুরী রোগী পরিবহণের ক্ষেত্রে এখনো সনাতনী পদ্ধতি ব্যবহার করতে হয়। খাট, চৌকি কিংবা কোলে কাখে করে দূরবর্তী পাঁকা রাস্তায় রোগী নিয়ে গন্তব্যে যাওয়া ছাড়া কোন উপায় নেই।

স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান, মেম্বারদের ভাষ্য, উন্নয়নের জন্য এতো বড় বরাদ্দ তারা পান না। স্থানীয় লোকজন একাধিক বার জন প্রতিনিধিদের সাথে এব্যাপারে আবেদন, আকুতি করে কোন উন্নয়ন পাননি এমন বিস্তর অভিযোগ এলাকাবাসীর। ৫ নং ওয়ার্ডের ঘাসিগাও নামক স্থান থেকে সিলেট ছাতক রেল লাইন পার্শ্বস্থ পশ্চিম দিকে পাহাড়পুর, ফুলচন্ডি, খাজাঞ্চী গাঁও, গুরুত্বপূর্ণ উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, পাকিছির, প্রয়াগমহল, কাবিলপুর গ্রাম হয়ে স্থানীয় প্রীতিগঞ্জ বাজার পাঁকা রাস্তার সাথে একটি (বর্তমান আঁধা কাঁচা) মাটি ভরাট সহ পাঁকা রাস্তা নির্মাণ করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। উত্তর বিশ্বানাথ উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেলওয়ে ব্রীজের পাশে সুরমা নদীর শাখা খাজাঞ্চি নদীর উপর ব্রীজ সংযোগ স্থাপন করে দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার রাস্তাটি নির্মিত করা হলে অত্র এলাকার ৩০/৩৫ টি গ্রামের মানুষের অসহনীয় দূর্ভোগের অবসান হবে। এই রাস্তা পাকাকরণ হলে স্বল্প সময়ের ব্যবধানে সিলেট জেলা সদরের সাথে এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। অল্প সময়ে জরুরী চিকিৎসার জন্য শহরে যাতায়াত হবে সহজ। বারমাসী সবজী চাষীগণ হবেন লাভবান। অর্থনৈতিক স্বচ্ছতায় জীবন মান হবে উন্নত। এলাকাবাসির দাবী এখন স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। যাতে করে এই রাস্তাটি পাঁকা করণের উদ্যোগ গ্রহণ করে এলাকার উন্নয়ন তরান্বিত করেন। চরম জনদূর্ভোগ যেন জনউন্নয়নে উন্নতি লাভ করে।

এর আগে গেল কয়েক টার্মে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও সাবেক দুই সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী ও মোকাব্বির খাঁন এই রাস্তাটি পাকাকরণের প্রতিশ্রুতি দেন কিন্তু কেউ কথা রাখেন না।

এ ব্যাপারে স্থানীয় সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, সালিশ ব্যাক্তিত্ব জালাল উদ্দীন, মাষ্টার সুরুজ আলী ও মনু মিয়া জানান, বর্ষা মৌসুমে আমরা সবচেয়ে বিপদে পড়ি। কেউ অসুস্থ হলে তাকে কুলে কাখে বইয়ে ডাক্তারখানায় নিতে হয়। দ্রুত সময়ে চিকিৎসার অভাবে পথেই অনেক অঘটন ঘটে। আমাদের চলাচলের একটি মাত্র রাস্তা। বন্যা হলেই ডুবে যায়। বছর বছর এলাকাবাসীর উদ্যোগে ও অর্থায়নে মাটি ভরাট করি। এরপর ও স্বস্তিতে থাকতে পারি না। এটি পাকাকরন হলে প্রায় ৩০ থেকে ৪০ টি গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হবে। জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দেন কিন্তু কোন কাজ করেন না। কৃষিপূন্য ও প্রচুর শাকসবজি উৎপাদন হয় এই এলাকায়। তা দিয়ে এবং প্রবাসী আয়ে আমরা জীবিকা চালাই। কিছু দিন আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন রাস্তাটি পাকাপোক্ত করবেন, আমরা এই আশ্বস্তের উপর চেয়ে আছি। আমাদের এখন জোর দাবী হচ্ছে তিনি যেনো এলাকাবাসীর স্বার্থে রাস্তাটি পাকা করে দেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়