admin

প্রকাশিত: 8:13 PM, July 10, 2024

ভার্থখলা মসজিদের মোতাওয়াল্লীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ভার্থখলা মসজিদের মোতাওয়াল্লীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেট নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা জামে মসজিদের মোতাওয়াল্লীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও মসজিদের আয়-ব্যয়ের হিসাব না দিয়ে অর্থ তছরুপের অভিযোগ ওঠেছে। কমিটির অন্য সদস্যদের উপেক্ষা করে একক রাজত্ব ও আয়ের টাকা ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছেন তিনি। বুধবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পঞ্চায়েত ও এলাকাবাসী।

লিখিত বক্তব্যে তারা বলেন, ‘ভার্থখলা জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর সম্পত্তি এবং পঞ্চায়েত সদস্যদের প্রস্তাবে পাঁচ সদস্যের কমিটি দ্বারা মসজিদ পরিচালিত হয়। ২০০৩ সালে ভার্থখলার বাসিন্দা মিছবাহ উদ্দিন আহমদকে মসজিদের মোতাওয়াল্লীর দায়িত্ব দেন এলাকাবাসী। দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি একক আধিপত্য বিস্তার করছেন। অন্য সদস্যদের পাত্তা না দিয়ে নিজের মতো করে সব সিদ্ধান্ত গ্রহণ করেন।’

বক্তব্যে পঞ্চায়েত সদস্যরা আরও বলেন, ‘প্রতি বছর সাধারণ সভা করে সবার সামনে বছরের আয়-ব্যয়ের হিসাব দেওয়ার কথা থাকলেও বিগত ২২ বছরে একবারও তিনি তা করেননি। মসজিদ মার্কেটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও দানের টাকার হিসাব উপস্থাপনের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখার কথা। তিনি তা করছেন না। এমনকি, প্রায় সাত মাস অসুস্থ থাকাবস্থায় কমিটির অন্য সদস্যদের উপেক্ষা করে তিনি নিজের ছেলেকে দিয়ে মসজিদ পরিচালনা করিয়েছেন।’
লিখিত বক্তব্যে তারা বলেন, ‘ভার্থখলা জামে মসজিদ একটি ওয়াকফ এস্টেট সম্পত্তি যার ইসি নম্বর ১২৫১০। আয়ের দিক থেকে মসজিদটি নগরের অন্য কয়েকটি মসজিদের মধ্যে একটি। যে কারণে এই মসজিদের আর্থিক উন্নতির দিকে নজর পড়েছে একটি মহলের। তারা মসজিদের আর্থিক আয়কে নিজেদের আয়-উন্নতির উপলক্ষ্য করে ঘাপটি মেরে বসে আছেন।’

এ অবস্থায় মোতাওয়াল্লীর অপসারণের দাবি তুলেছেন ভার্থখলা এলাকাবাসী ও পঞ্চায়েত সদস্যরা। এ দাবিতে ইতোমধ্যে ঢাকার ইস্কাটন রোডে অবস্থিত ওয়াকফ এস্টেট এর ওয়াকফ প্রশাসকসহ সিলেটের প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছেন বলে জানান তারা। এর আগে, মোতাওয়াল্লী মিছবাহ উদ্দিনের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে কমিটির তিন জন সদস্য পদত্যাগ করেন।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওয়াকফ প্রশাসন মোতাওয়াল্লীর কাছে কারণ দর্শানোর চিঠি দিলেও তিনি এড়িয়ে যাচ্ছেন। সবকিছু উপেক্ষা করে তিনি এখনও মোতাওয়াল্লীর পদ আঁকড়ে রাখতে মরিয়া। গত ৭ মে মসজিদ কমিটির জীবিত তিন সদস্য আব্দুল আহাদ, আব্দুল কাহার চৌধুরী (মঈন) এবং শাহ মুজিবুর রহমান (জাহাঙ্গির) অব্যাহতিপত্র জমা দেন। মোতাওয়াল্লীর অনিয়ম-স্বেচ্ছাচারিতার কারণে তারা ভার্থখলা জামে মসজিদ কমিটি থেকে অব্যাহতি নেন বলে উল্লেখ করেন।
এলাকাবাসী অভিযোগ করেন, ‘মিছবাহ উদ্দিন আহমদ মসজিদের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি প্রতিবছর মসজিদের দোকানকোঠার ভাড়া, দানবাক্সের আয়, প্রতি জুমআর দান, কোয়ার্টার ভাড়াসহ বিভিন্ন খাতের আয়ের হিসাব না দিয়ে নিজের মতো করে তছরুপ করছেন। পঞ্চায়েতের কোনো মতামতকে তিনি পাত্তা দিচ্ছেন না। মূলত- অর্থের লোভে তিনি এ পদ আঁকড়ে ধরে আছেন।’

সম্প্রতি পঞ্চায়েত সদস্যরা মসজিদের দানবাক্স ও জুমআ দিনের দানের টাকা একত্রিত করে এক মাসে ৬০ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন। বছরে বিভিন্ন খাত থেকে অন্তত ১৮ থেকে ২০ লাখ টাকা আয় হয় বলে তারা জানান। আয়ের খাতগুলো উল্লেখ করে তারা একটি হিসাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, ১২০টি দোকান, মাসে যার জমিদারি ভাড়া প্রায় অর্ধ লক্ষ টাকা, পাবলিক টয়লেটের ভাড়া ৫ হাজার দুইশ টাকা, মসজিদ কোয়ার্টার ভাড়া ১৪ হাজার টাকা, মাছ বাজার থেকে ২ হাজার টাকা, বাবনা পয়েন্টের চারটি দোকানের ভাড়া ২ হাজার টাকা, দানবাক্স থেকে প্রাপ্ত আয় মাসে কমপক্ষে ১২ হাজার টাকা, প্রতি জুমআ’র দিনে ৮ হাজার টাকা করে মাসে ৩২ হাজার টাকা এবং নিলামসহ অন্যান্য বিভিন্ন খাত থেকে আয় ৬ হাজার টাকা ধরলে মাসে সর্বনিম্ন ১ লাখ ২০ হাজার টাকা আয় হয়।

তারা বলেন, ‘মসজিদের ইমাম-মোয়াজ্জিনের বেতন, বিদ্যুৎ বিল ও রক্ষণাবেক্ষণের খরচ বাদ দিয়ে মাসে অন্তত ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় হয়। উদ্বৃত টাকা ব্যাংকে জমা দেওয়া কথা থাকলেও মোতাওয়াল্লী নিজের পকেট ভারী করছেন। এছাড়া বিভিন্ন সময়ে মসজিদ মার্কেটের দোকানের মালিকানা পরিবর্তন সংক্রান্ত লাখ লাখ টাকা তার পকেটে যাচ্ছে। সবমিলিয়ে বছরে কয়েক লাখ টাকা তার পকেটে যাচ্ছে এবং তিনি ব্যক্তিস্বার্থে টাকা খরচ করে যাচ্ছেন।’

এ অবস্থায় গত ১৭ মে মসজিদের ২য় তলায় ভার্থখলা পঞ্চায়েতের মিছবাহ উদ্দিনসহ ভার্থখলা পঞ্চায়েতের অর্থাৎ, এলাকার প্রায় ২৫০-৩০০ মুসল্লির উপস্থিতি ও সবার সম্মতিতে পুরাতন কমিটি বিলুপ্ত করে রেজুলেশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি অনুমোদনের জন্য ওয়াকফ এস্টেট প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে।

মিছবাহ উদ্দিন আহমদকে অপসারণ ও নতুন কমিটি দ্রুত অনুমোদনের জন্য ওয়াকফ এস্টেটের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী। একইসাথে মিছবাহ উদ্দিনের দায়িত্ব পালনকালে মসজিদের অর্থ তছরুপের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভার্থখলা স্বর্ণালী সংঘের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সাহেদ। উপস্থিত ছিলেন ভার্থখলা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মখলিছুর রহমান, সহসভাপতি মির্জা মকবুল বেগ, লায়েক আহমদ, আব্দুল হানিফ নানু, আল এহতেশামুল হক মান্না, আহমদুল কবির মামুন, আব্দুল বাছির বাদল, মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক এম সিরাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এন ইসলাম, মসজিদ কমিটির সদস্য আব্দুল আহাদ, আবুল কাহের চৌধুরী মঈন, শাহ মুজিবুর রহমান জাহাঙ্গীর, পঞ্চায়েত কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউর সামছুল পাবলো, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হাই শ্যামল, নির্বাহী সদস্য হুমায়ুন কবির, সদস্য দুলাল আহমদ, বাদল আহমদ, মিন্টু খান, বেলাল আহমদ চৌধুরী ওয়েছ, মির্জা আব্দুল কাদির বেগ, মির্জা আব্দুল জলিল বেগ, মহিউদ্দিন ধারা একলাছুর রহমান সুমন, আল আমিন রাজু, সৈয়দ মাহদী হাসান, আব্দুল আলিম, আদনান ফেরদৌস বর্ষা প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়