admin
প্রকাশিত: 8:43 PM, July 10, 2024
অনলাইন ডেস্ক
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আধাবেলা ব্লকেড কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যা সাড়ে সাতটায় শাহবাগের অবস্থান থেকে এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা থেকে সারাদেশে ব্লকেড কর্মসূচি পালিত হবে। দাবি আদায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে থাকবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে দিনের কর্মসূচি শুরু হবে। সারাদেশের শিক্ষার্থীরা নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করবেন। সড়ক, মহাসড়ক এবং রেলপথে এই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
এর আগে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদেশে সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকালের কর্মসূচি শুরুর পরই সুপ্রিম কোর্টের রায়ে কোটা বাতিলে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা দেয়া হয়। এই রায়ের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, সরকারি চাকরিতে কোটার স্থায়ী সংস্কারের পরিপত্র জারির আগ পর্যন্ত আন্দোলন চলবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে