admin
প্রকাশিত: 9:22 PM, July 10, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: দ্বিতীয় বারের মতো মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম।
বুধবার (১০ জুলাই) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কারের ক্রেস্ট তাঁর হাতে তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম-বার পিপিএম।
এ ছাড়াও কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, ওসি মোহাম্মদ আলী মাহমুদ কুলাউড়া থানায় যোগদানের পর থেকে থানায় আগত সেবাগ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান-সেবার মান বৃদ্ধি, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদণ্ডের আলোকে জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত করা হয়। এর আগে তিনি এপ্রিল মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে কুলাউড়া থানা পুলিশ বদ্ধ পরিকর।
এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণাকে সামনে রেখে সাঁড়াশি অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অব্যাহত আছে। আমার এ অর্জন কুলাউড়া থানার সকল সদস্যসহ উপজেলাবাসীকে উৎসর্গ করলাম।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে