admin

প্রকাশিত: 6:02 PM, July 11, 2024

এমইউ ফুটসালের সিজন থ্রি শুরু

এমইউ ফুটসালের সিজন থ্রি শুরু

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে এমইউ ফুটসাল সিজন থ্রি শুরু হয়েছে।

বুধবার (১০ জুলাই) সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে আসরের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে ম্যাচ হয়েছে পাঁচটি।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর এবং স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের প্রধান ড. এম. জেড. আশরাফুল, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ ইমরান উদ্দিন, একই বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুর রহমান পলাশ, সহযোগী অধ্যাপক মো. আলাউল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনিক বিশ্বাস, এমইউ স্পোর্টস ক্লাবের সভাপতি মনসুরুজ্জামান শেখ ইমন, সাধারণ সম্পাদক মোশাররফ মোসা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের প্রেস সেক্রেটারি আজহার আনজুম আহমেদ।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত হয়ে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও শুভকামনা জানান মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ডিরেক্টর এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খন্দকার রাজিন সালেহ।

আসরের উদ্বোধনী ম্যাচে সিএসই থান্ডার-হক্সকে ১-০ গোলে হারায় ইইই কনকোয়ারার। ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের ফরহাদের হাতে। দ্বিতীয় ম্যাচে সিএসই নাটশিল্ডসকে ১-০ গোলে হারায় সিএসই টাইমলেস টাইটান্স। ম্যাচসেরার পুরস্কার ওঠে বিজয়ী দলের রাহীর হাতে।

দিনের তৃতীয় ম্যাচে জাস্টিস ওয়ারিয়র্স এলএলবিকে ১-০ গোলের ব্যবধানে হারায় ডিপার্টমেন্ট অব ইংলিশ। ম্যাচসেরার পুরস্কার পান বিজয়ী দলের জাহেদ। দিনের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হয় যথাক্রমে সিএসই সাইবর্গ ও আইকনিক ইকো এবং বিবিএ ফ্যালকন ও জুরিস লিজেন্ডস এলএলবি। উভয় ম্যাচই গোলশূন্য ড্র হয়। চতুর্থ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান মারজান এবং পঞ্চমটিতে ম্যাচসেরার পুরস্কার ওঠে মিফতার হাতে।

এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে এলিট মটরস এবং পাওয়ার্ড বাই স্পন্সর সুলতান’স ডাইন। আসরে ফুড স্পন্সর করেছে ঘর ফুড কার্ট। স্পন্সর হিসেবে রয়েছে সিটি ওভারসিজ, সিটি এভিয়েশন একাডেমি এবং tikache.com।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না