editor
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
হিলাল উদ্দিন শিপু
আজকের ইন্টারনেটের যুগে সবাই চতুর্দিক থেকে এত উপদেশ আমাদের অহরহ দিয়ে চলেছে যে কাকে ছেড়ে কারটা শুনি সেটাই বোঝাই দায়! সুখ একটা আত্মিক ব্যপার। দরিদ্র লোকজনও সুখে থাকে। অল্পে খুশি থাকা লোকেরা সুখে থাকে। সুখের সাথে একটা পরিমিতি বোধের বিষয় আছে। আপনি যদি অল্পে খুশি থাকেন, তবেই সুখে থাকবেন। অনেকে বেচে থাকার কোন অর্থ খুঁজে পায় না। কিন্তু আপনি যখন লক্ষ্য ঠিক করবেন তখন বেচে থাকার অর্থ খুঁজে পাবেন। মানুষের সুখী হওয়াটা পুরোটাই নিজের কাছে, অনেকের সবকিছু থেকেও সুখী হতে পারে না আবার অনেকের অল্প যা আছে তা নিয়েই সে সুখী কারন পুরোটাই মনের জোর। প্রায় লাখ দশেক মানুষ আছে যাদের কোনো ঘরবাড়ি নেই। কিন্তু আমার একটা থাকার জায়গা আছে, দিনশেষে রাত্রিবেলায় কোথায় ঘুমাবো সেটা আমাকে ভাবতে হয় না। সতিকারের সুখ হচ্ছে নিজের কাছে। এটা কেউ দিতে পারে না, এটা নিজেকেই অর্জন করতে হয়।
আমি সুখী এ কথা মনে প্রানে বিশ্বাস করতে পারার নামই হচ্ছে সুখ। সবার জীবনে ভালো সময়, খারাপ সময় আসে যায়। আর সেখানে খারাপটা না ধরে রেখে তা ছাপিয়ে ভালো কিছু করতে পারার নামই সুখ। জীবনে টাকা সব না। আবার টাকা ছাড়া জীবনযাপন করতেও পারবেন না। এই পৃথিবীতে আপনিই একমাত্র যে আপনাকে বুঝবে বা চিনবে। কাজেই কেউ যে আপনাকে নিয়ে ভাববে বা চিনবে এই আশাটা সমীচীন নয়। সারাদিন গম্ভীর হয়ে থাকবেন না। যদি টাকাই সব হত তাহলে সব ধনী ব্যক্তিরা সবসময় সুখী হত। ভালো থাকার জন্য হাসির বিকল্প নেই জীবনে। নিজে হাসুন, পারলে অন্যকেও হাসান। দেখবেন জীবন আমরা যত বিশ্রী ভাবি তত বিশ্রী নয়। অনেক ভালো থাকুন। জীবন একটাই। খারাপ থাকলে ক্ষতিপূরণ হিসেবে আবার আর পাবেন না। সুতরাং যা’ই হোক ভালো থাকুন।
-বি.এ অনার্স (বাংলা),এল.এল.বি, সিলেট ল কলেজ, সিলেট।
7 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
2 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
7 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
6 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
6 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
2 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
2 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
5 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।