editor
প্রকাশিত: 4:22 PM, July 13, 2024
সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জেলা ভিত্তিক কোটা বহাল রাখার দাবী জানিয়েছে সিলটি পাঞ্চায়িত এর নেতৃবৃন্দ। শনিবার (১৩ জুলাই) সিলেট বিভাগের ন্যায্য অধিকার আদায়ের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট তাজ রীহান জামান এক যুক্ত বিবৃতিতে এই দাবী জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রশ্ন পত্র ফাঁস করে দুর্নীতির মাধ্যমে ডিগ্রি অর্জন ও সরকারী চাকরির পাওয়া এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা সুষ্ঠ মেধার মূল্যায়ন হয় না। এতে করে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ সহ সমগ্র দেশের জেলাসমূহের ছাত্র ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিলেট বিভাগের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীসহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য কমানোর জন্য। মুক্তিযুদ্ধের সন্তান নাতি ও নাতিনের সরকারী চাকরির ক্ষেত্রে কোটার পক্ষে আমরা নই। এই কোটা বাতিলের পক্ষে সিলটি পাঞ্চায়িত। কিন্তু জেলা ভিত্তিক কোটা বাতিলের পক্ষে আমরা নই। এই কোটা বাতিল করলে জেলা ভিত্তিক বৈষম্যের সৃষ্টি হবে। মেধার সুষম বিন্যাস হবে না। সরকারী আধা সরকারী চাকরির ক্ষেত্রে জেলা ভিত্তিক কোটা ১০% থেকে বৃদ্ধি করে ৩০%করার দাবী জানাই। সেই সাথে সরকার ও কোটা বিরোধী আন্দোলনকারীদের প্রতি সিলটি পাঞ্চায়িত এর আহ্বান মেধার সুষম বিন্যাসের স্বার্থে ও বৈষম্য দূর করার জন্য জেলা ভিত্তিক কোটা যেন কোন অবস্থাতেই বাতিল করা না হয়। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়