admin
প্রকাশিত: 4:07 PM, July 13, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের দক্ষিণবঙ্গের মেদিনীপুরে অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় নিহত ৬ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জুলাই) রাত প্রায় ১২টায় পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পঞ্চমীর কাছে।
জানা গেছে, ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিল ১টি অ্যাম্বুল্যান্স। রোগী ছাড়াও তাঁর পরিবারের আত্মীয়রা ছিলেন অ্যাম্বুল্যান্সে। রাতের অন্ধকারে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। একটি লরি মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল। লরির ধাক্কায় উল্টে যায় অ্যাম্বুল্যান্সটি। পুলিশ সূত্রে প্রকাশ, অ্যাম্বুল্যান্সের চালক ও রোগী জীবিত আছেন। বাকি যাত্রীদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই ৫ জন মারা যান। হাসপাতালে মৃত্যু হয় আরও ১জনের। আহতরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদের মধ্যে ৩ জন মহিলা বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন