admin

প্রকাশিত: 11:45 AM, July 14, 2024

সাংবাদিকতায় লোকমান খান শেরওয়ানী পুরস্কারে ভূষিত হলেন হাসান আকবর

সাংবাদিকতায় লোকমান খান শেরওয়ানী পুরস্কারে ভূষিত হলেন হাসান আকবর

উৎফল বড়ুয়া :: চট্টগ্রাম একাডেমি আয়োজিত সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, লোকমান খান শেরওয়ানী ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন কর্মী। তিনি ছিলেন একজন বাঙালি কবি ও সাংবাদিক। তার নামে সাংবাদিকতা পুরস্কার প্রবর্তন করে চট্টগ্রাম একাডেমি প্রশংসা কুড়িয়েছে।

একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে ও কবি সাহিত্যিক রাশেদ রউফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বে সর্বপ্রথম স্মার্ট শিক্ষার প্রবক্তা, আধুনিক ইই–লার্নিং বিশেষজ্ঞ, দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক, সুবক্তা, পরামর্শক ও চট্টগ্রামের কৃতি সন্তান অধ্যাপক ড. বদরুল হুদা খান।

বিশেষ অতিথি ছিলেন শেরওয়ানীর পুত্র কামরুল হুদা খান। বক্তব্য রাখেন একাডেমির সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম ও নেছার আহমদ। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক লায়ন জাহাঙ্গীর মিঞা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির পরিচালক রেজাউল করিম স্বপন, প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমান, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি–গীতিকার জসিম উদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠানে আরো ছিলেন প্রফেসর রীতা দত্ত, গল্পকার বিপুল বড়ুয়া, প্রাবন্ধিক এস এম আবদুল আজিজ, কবি সুলতানা নুর জাহান রোজী, এস এম মোখলেসুর রহমান, কবি শরনংকর বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, ড. সবুজ বড়ুয়া শুভ, গল্পকার ফারজানা রহমান শিমু, অধ্যাপক শামীমা নার্গিস, সমাজব্রতী মির মাহফুজুর রহমান প্রমুখ।

এ বছর প্রিন্ট মিডিয়ায় সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার পান দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। সভাপতি ও প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক হাসান আকবরের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ই–লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান বলেন, লোকমান খান শেরওয়ানীর নামে এই পুরস্কারের মাধ্যমে প্রতিভাসম্পন্ন সাংবাদিককে মূল্যায়ন করা হচ্ছে। হাসান আকবর আগামীতে অনুসন্ধানী প্রতিবেদনের কোনো বই প্রকাশ করলে তাকে বিশ্বব্যাপী প্রকাশ ও বিপণনের ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

বদরুল হুদা খান বলেন, মোমিন রোড–জামালখান এলাকা সাহিত্য–সংস্কৃতির চর্চার জন্য বিখ্যাত হয়ে উঠেছে। চট্টগ্রাম একাডেমিকে সেই চর্চার মূল মাধ্যম হিসেবে ব্যবহার করছে সংশ্লিষ্টরা।

সাংবাদিক হাসান আকবর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমি আজাদীর হাসান আকবর হিসেবে পরিচিত হয়েছি। সাংবাদিকতায় এতটুকু পাওয়ার পেছনে আমি আজাদীর কাছে কৃতজ্ঞ। তিনি তাঁর জীবনে এই অর্জনে পিতা-মাতা ও স্ত্রীর ভূমিকার কথা তুলে ধরেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না