editor
প্রকাশিত: 11:48 PM, July 14, 2024
ডেস্ক রিপোর্ট
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘ন্যাশনাল এস্যাসমেন্ট অফ সেকেন্ডারি স্টুডেন্ট’ (NASS) ২০২৩ এর আওতায় সদর উপজেলার ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা জরিপ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতি বিদ্যালয়ে মোট ৬০ জন শিক্ষার্থী এই জরিপে অংশগ্রহণ করে। প্রতি শিক্ষার্থীদের দুপুরে খাবারের জন্য প্রতিষ্ঠান প্রধানের কাছে জনপ্রতি ১২০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। সদর উপজেলার নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দুপুরের খাবার কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে।
১২০ টাকায় একটি সিঙ্গারা ও একটি জিলাপি কেনায় সমালোচনার ঝড় উঠেছে। বেশি বরাদ্দ থাকার পরও নিম্ন মানের খাবার দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে সিঙ্গারা ও জিলাপির বিষয়টি নিশ্চিত হয়েছেন এই প্রতিবেদক।
শুক্রবার দিনব্যাপী এই প্রতিষ্ঠানের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন ছাত্রছাত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও ৪৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ৬০ জন ছাত্রছাত্রী ও ২ জন হল প্রত্যবেক্ষক (কলেজের প্রভাষক) দুপুরের খাবারের জন্য জনপ্রতি ১২০ টাকা করে মোট ৭৪৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে ঐ শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরের খাবার বাবদ ছাত্রছাত্রীদের একটি সিঙ্গারা ও একটি জিলাপি দেওয়া হয়।
অংশগ্রহণ কারী দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান মাহিন বলেন, আমরা সকাল থেকে স্কুলে ছিলাম। দুপুরে আমাদের একটি সিঙ্গারা ও একটি জিলাপি দেওয়া হয়। এই খাবারে আমাদের ক্ষুধা নিবারন না হওয়ায় আমরা বাজার থেকে খাবার কিনে খাই।
অংশগ্রহনকারী আরেক শিক্ষার্থী নিশাদ বলেন, সারাদিন স্কুলে থেকে একটি সিঙ্গারা ও একটি জিলাপি খেয়ে থাকা যায় না। অনেকের খাবারের জন্য সমস্যা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার সরুজ রোজারিও বিষয়টি স্বীকার করে বলেন, বৃষ্টির কারণে বাহির থেকে খাবার আনা সম্ভব হয় নি। স্থানীয় বাজারে যা পাওয়া গিয়েছে তাই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম বলেন, প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুপুরের খাবারের জন্য ১২০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। মিশন স্কুলে কেন একটি সিঙ্গারা ও একটি জিলাপি দেওয়া হলো বিষয় টি খতিয়ে দেখা হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়