admin
প্রকাশিত: 6:50 PM, July 15, 2024
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা থাকা উচিত। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য সম্প্রসারণে এপিএ কার্যকরে কাজ করতে হবে। আমাদের ‘ইজ অব ডুয়িং বিজনেস’ ভালো করতে হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, উদ্ভাবনী সেবাকে বাড়িয়ে তুলতে হবে।’
সোমবার (১৫ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ইনোভেশন শোকেসিং ২০২৪ এবং শুদ্ধাচার পুরস্কার (২০২৩-২৪) প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উদ্ভাবনের প্রয়োজনীয়তা তুলে ধরে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যোগে সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় সহায়ক হবে। দেশের চা শিল্পের উন্নয়নে ইনোভেশন দরকার হবে। প্রধানমন্ত্রীর ভিশন সফল করতে অর্থনৈতিক কূটনীতি সফল করতে নিজেদের কাজ করতে হবে।’
প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের এবছরের ইনোভেশনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ‘সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম’ প্রথম স্থান ও টিসিবির স্মার্ট বিপণন ব্যবস্থাপনা দ্বিতীয় স্থান এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের অটোমেটিক পদ্ধতিতে রেকর্ডভুক্ত করনের ব্যবস্থা তৃতীয় স্থান লাভ করে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আহমেদ মুনিরুস সালেহীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামসহ মন্ত্রণালয়াধীন দপ্তরগুলোর প্রধানরা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
4 আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান
6 প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন স্টাফ রিপোর্টার: রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেটে মেলা বাণিজ্যের পুরনো সিন্ডিকেট নতুন রূপ নিয়ে মাঠে নেমেছে।
5 স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত ইসমাইল আলী ওরফে ‘ইসমাইল লন্ডনী’ ও তাঁর সহযোগীদের অভিনব প্রতারণা, কোটি টাকার অর্থ আত্মসাৎ
2 স্টাফ রিপোর্টার: আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে কৌশল বদলে পুরোদমে মাদক, অসামাজিক কার্যকলাপ ও জুয়ার আসর পরিচালনা করছে দক্ষিণ
8 বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের
1 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের বীর সেনানী প্রয়াত মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি
2 সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর
6 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।