editor
প্রকাশিত: 9:01 PM, November 27, 2020
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের যেকোন দূর্যোগ পরিস্থিতি সামাল দিতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। বন্যা ও যেকোন প্রাকৃতিক দূর্যোগে মানুষের জান মালের যাতে ক্ষতি না হয় বিভিন্ন স্থানে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে ফলে, মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করার ফলে শিক্ষার্থীদের ক্লাস রুমের অভাব দুর হওয়ার পাশাপাশি দূর্যোগের সময় মানুষ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আজ শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জমিরুননেছা একাডেমি প্রাঙ্গণে ৩ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজন দেব নাথের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, ৩নং ঘিলাছড়া ইউ,পি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সাফায়াত ইসলাম, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কমরুদ্দিন চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রব চিনু, প্রধান শিক্ষক নুরুল ইসলাম আওয়ামীলীগ নেতা ইরন মিয়া, সাবেক মেম্বার মনা মিয়া, ইউ,পি মেম্বার আব্দুল মছব্বির, রাসেল আহমেদ ও ফখরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী মিনহাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হুসেন প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন