admin
প্রকাশিত: 12:07 PM, July 16, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ফের রক্তাক্ত কাশ্মীর উপত্যকা। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন ৪ জওয়ান।
সোমবার (১৫ জুলাই) রাতে এই ঘটনা ঘটেছে ভারতের জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়।
জানা যায়, শহিদ ৪ জওয়ানের মধ্যে রয়েছেন ১ জন সেনা অফিসার। এই হামলায় আহত হয়েছেন আরও ১ জওয়ান। জানা যায়, ডোডা টাইন থেকে ৫৫ কিলোমিটার দূরে এক জঙ্গল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএস, সেনা ও পুলিশের যৌথবাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হঠবার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দীর্ঘক্ষণ ধরে ২ পক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। উঁচু এলাকা ও ঘন জঙ্গল সত্ত্বেও তাঁদের ধাওয়া করেন জওয়ানরা। এই অবস্থায় ফের জঙ্গলের মধ্যে শুরু হয় গুলির লড়াই। তাতেই আহত হন ১ সেনা অফিসার সহ ৫ জওয়ান। তাড়াতাড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও ১জন।
সেনা সূত্রে প্রকাশ, ওই এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। সেনার উপর জঙ্গিদের এহেন মারণ হামলার পর বিশাল সংখ্যায় ওই অঞ্চলে ফোর্স মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকা ঘিরে ফেলে টিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন