admin
প্রকাশিত: 9:43 PM, July 17, 2024
সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী এডভোকেটের ৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আনন্দআড্ডা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বুধবার সন্ধ্যায় নগরীর ধোপাদিঘির পূর্বপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে এ আনন্দআড্ডা অনুষ্ঠিত হয়। সিলেট সাহিত্য পরিষদের সভাপতি কবি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দআড্ডায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বিশিষ্ট গল্পকার জামান মাহবুব। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী আবদাল।
কবি বিমল করের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদার। আনন্দআড্ডায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি, ছড়াকার গোপেশ চন্দ্র সূত্রধর কবি, সাংবাদিক হৃষিকেশ রায় শংকর, অজিত রায় ভজন, কবি ধ্রুব গৌতম, ছড়াকার রানা কুমার সিনহা, বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা মো. জাবেদ আহমদ, মো. রিপন মিয়া, কবি চন্দ্রশেখর দেব, সুপ্রিয় ব্যানার্জি শান্ত, ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, ছাড়াকার এম আলী হোসাইন, শিশির সরকার, কবি বিমান বিহারী, গীতিকবি হরিপদ চন্দ, কবি কামাল আহমদ প্রমুখ।
আনন্দআড্ডায় ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুক্তাক্ষর সিলেটের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
আনন্দ আড্ডায় ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ছড়াশিল্পের অগ্রযাত্রায় আরো এগিয়ে আসার জন্য নবীন কবি-ছড়াকারদের প্রতি আহবান জানানো হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়