editor
প্রকাশিত: 6:30 PM, July 18, 2024
সারাদেশে চলমান কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও নিহতদের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, যৌক্তিক দাবি কোটা সংস্কার নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের দলীয় নেতাকর্মীরা ছাত্রদের উপর হামলা করায় কয়েকজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিয়ে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সরকারকে কোটা সংস্কার করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নেতৃবৃন্দ নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতি দাতারা নেতৃবৃন্দরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক, সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সদস্য এইচ এম এ শিবলী, প্রবাসী নেতা চৌধুরী শাহেদ কামাল টিটু, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, সিলেট জেলার সদস্য আব্দুল গফফার সুইট প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়