admin
প্রকাশিত: 5:58 PM, July 20, 2024
লেখক ও সাংবাদিক মো. মনির হোসেন :: মত প্রকাশের, ভাব প্রকাশের, সংবাদ পত্রের, শান্তিপূর্ণ ভাবে জনগণের একত্রিত হবার, প্রতিবাদ জানাবার, সরকারের কাছে জনগণের ক্ষোভ-বিক্ষোভ জানাবার অধিকার রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা কোন ভাবেই সংকীর্ণ করতে পারে না। নাগরিকদের এই অধিকার কোন ভাবেই আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ক্ষুণ্ণ, সংকীর্ণ বা সংকুচিত করতে পারে না। কারন এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। চিন্তা ও বিবেকের স্বাধীনতার মধ্যে রয়েছে সভা সমিতি সমাবেশের অধিকার, ক্ষোভ-বিক্ষোভ মিটিং মিছিল করবার অধিকার, লেখালিখি, প্রকাশনা ও ছাপা অধিকার, যে কোন মাধ্যমে কথা বলা ও প্রচারের অধিকার ইত্যাদি। এদের একটিও অপরটি থেকে আলাদা কিছু নয়।
প্রতিবাদ জানাবার, সরকারের কাছে জনগণের ক্ষোভ-বিক্ষোভ জানাবার অধিকার চিন্তা ও বিবেকের স্বাধীনতা থেকে ভিন্ন একটি বিষয় না। যারা লেখালিখি করেন না, কিম্বা লিখতে জানেন না তারা কিভাবে মত প্রকাশ করবেন? শুধু শিক্ষিতদের কিম্বা সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু যাঁরা লেখালিখি করেন না, কিম্বা নিরক্ষর গরিব, হত দরিদ্র, শ্রমিক মেহনতি মানুষ তাদের কোন মত প্রকাশের ক্ষেত্র থাকবে না – সেটা তো হতে পারে না। তাই শান্তিপূর্ণ ভাবে জনগণের একত্রিত হবার, প্রতিবাদ জানাবার, সরকারের কাছে জনগণের ক্ষোভ-বিক্ষোভ জানাবার অধিকার চিন্তা ও বিবেকের স্বাধীনতার অন্তর্গত।
মতামত প্রকাশের অধিকার গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কারণ এটি জনগণকে তথ্য ও ধারণার অবাধ প্রবাহের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে সক্ষম করে। মত প্রকাশের স্বাধীনতা ব্যক্তিগত বিকাশের একটি মৌলিক বৈশিষ্ট্য। এটি আমাদের মতবিরোধ এবং শোনার অধিকার দেয়। বিভিন্ন চিন্তাভাবনা এবং মতামত প্রকাশের দ্বারা আমরা আমাদের মৌলিক বিশ্বাস সম্পর্কে নিজস্ব পছন্দ পোষণ করতে পারি।স্বাধীনতার ৫০ বছর পর বর্তমান সরকারকে মতপ্রকাশের স্বাধীনতাকে জনগনের কাছে ফিরিয়ে দিতে হবে,নতুবা স্বাধীনতার সুফল দুর মরীচিকা।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না