admin
প্রকাশিত: 10:57 AM, February 4, 2024

পলাতক আসামী আব্দুর রহমান (ফাইল ছবি)
স্টাফ রিপোর্টারঃ
সিলেট কারাগারে থাকা বিচারাধীন একটি হত্যা মামলার প্রধান আসামী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছে। ৩ ফেব্রুয়ারি শনিবার সকালে কারাগারের ভিতর হার্ট এ্যার্টাক করে অসুস্থ্য হয়ে পড়লে দুপুরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে পাহারারত ১জন পুলিশ কনস্টেবলকে ফাঁকি দিয়ে সন্ধ্যা ৭টার দিকে সে পালিয়ে যায়। পলাতক আসামীর নাম আব্দুর রহমান, সে গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর গ্রামের আব্দুল করিম এর পুত্র এবং মেহেরপুরের আলোচিত সিবুল মিয়া হত্যা মামলার প্রধান আসামী।
জানা যায়, গত ২ ফেব্রুয়ারি শুক্রবার পলাতক আসামী আব্দুর রহমান এর মা মৃত্যুবরন করেন। পরদিন শনিবার সকালে মায়ের মৃত্যু সংবাদ শুনে সে অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষণিক ভাবে তাকে কারাগারের ভিতরের হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানান তার হার্টএ্যাটাক হয়েছে, জরুরী ভিত্তিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারাগার কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তার পাহারায় একজন কনস্টেবল নিয়োগ দেয়া হয়। সন্ধ্যা ৭ টার দিকে আসামী আব্দুর রহমান পাহারারত পুলিশ কনস্টেবলকে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। আসামী পালিয়ে যাওয়ার পর কনস্টেবল বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষকে জানায়। এরপর তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করলেও এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। হাসপাতাল থেকে হত্যা মামলার প্রধান আসামী পালিয়ে যাওয়ার বিষয়টি ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এ বিষয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারের সুপার নিয়াজ মোর্শেদ রাজিব বলেন, কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে ফাঁকি দিয়ে সে কিভাবে পালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এখানে ডিউটিরত পুলিশের কোন ক্রুটি থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আসামীকে গ্রেফতার করতে পুলিশ ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক বিশেষ টিম মাঠে রয়েছে। আশা করছি সে শীর্ঘ্রই গ্রেফতার হবে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়