editor
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপ্রত্র বিতরণ শুরু হয়েছে। তফসিল অনুযায়ী আজ শুক্রবার বিকেল থেকে ক্লাব কার্যালয়ে মনোনয়পত্র বিতরণ করেন সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনের নির্বাচন কমিশন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন-২০২০ এর প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট একেএম শামিউল আলম, নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্ম্মণ রানা ও ফারুক মাহমুদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাত্তার আজাদ, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক ইমরান আহমদ, কার্য নির্বাহী সদস্য শাহিন আহমদ, ক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক, দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক প্রমুখ।
এসময় প্রথম একক মনোনয়নপত্র সংগ্রহ করেন ক্লাব সদস্য, দৈনিক আজকের সংবাদ’র সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান। এরপর পর্যায়ক্রমে মনোনয়নপত্র সংগ্রহ করেন দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক, ক্লাব সদস্য সাত্তার আজাদ ও ইমরান আহমদ।
উল্লেখ্য, সিডিউল অনুযায়ী শুক্রবার মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আগামী রবিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।-বিজ্ঞপ্তি
3 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
3 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
4 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
4 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
2 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
7 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক