editor

প্রকাশিত: 10:31 PM, November 27, 2020

সাংবাদিক ডালিমের বাসায় হামলার ঘটনায় মামলা দায়ের

সাংবাদিক ডালিমের বাসায় হামলার ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
সিলেট শহরতলীর শাহপরান উপশহর এলাকায় সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে সাংবাদিক ডালিম নিজে বাদি হয়ে শাহপরান (রহ.) থানা এ মামলা দায়ের করেন। মামলায় শাহপরান উপশহর এলাকার মাদকের হাটের নিয়ন্ত্রক সুগা রানী তাতী সহ ৭ জনকে আসামি করা হয়েছে। মামলা নং-২৬, ২৭/১১/২০২০ ইং। সাংবাদিক মুজিবুর রহমান ডালিম দৈনিক দিনরাত পত্রিকার সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য।
মামলার অপর আসামিরা হচ্ছে- শাহপরান উপশহরের বাসিন্দা মৃত সোনা তাতীর ছেলে সাক্ষ্যাৎ তাতী, শাকিল মিয়া, কানাই তাতীর ছেলে শাওন তাতী, শাকিল মিয়ার স্ত্রী মোছা রীনা বেগম ওরফে রুনী তাতী, কানাই তাতীর মেয়ে লাইলী তাতী ওরফে শ্যামলী ও খাদিম চা বাগান এলাকার কালা ময়না।
মামলা দায়েরের কথা নিশ্চিত করেছেন শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি জানিয়েছেন- হামলার ঘটনায় চাদাবাজি, হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অজ্ঞাত আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে বলে জানান তিনি।
মামলার এজাহারে সাংবাদিক ডালিম উল্লেখ করেছেন- তিনি সম্প্রতি সময়ে শাহপরান এলাকার শাহপরান উশপহরের রোড নং-৩/এ (৪) নং বাসায় ক্রয় করে বসবাস করছেন। গত তিন মাস ধরে তিনি ওই বাসায় নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। গত সোমবার বাসায় কাজ করার সময় আসামি সাক্ষাৎ, শাকিল, শাওন ও রীনা এসে তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। বৃহস্পতিবার সন্ধ্যার পুর্বে তাদের কথা মতো চাঁদা না দিলে আসামি সুগা রানী তাতীর নেতৃত্বে সন্ত্রাসী ও মাদকসেবীরা বৃহস্পতিবার তার বাসায় হামলা চালায়। আসামিরা বাসার গেইট ভেঙ্গে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বন্ধ করা দরোজাও ভেঙ্গে ফেলে। এছাড়া ড্রয়িং রুমের জানালার থাই, ঘরের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। এ সময় তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় আসামিরা ঘরের ভেতরে রাখা ইলেকট্রিক সামগ্রী, দুটি সিসি ক্যামেরা চুরি করেও নিয়ে যায়। মামলার এজাহারে ডালিম জানান- ঘটনার পরও আসামিরা তার এবং তার পরিবারবর্গকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।
এদিকে- সাংবাদিক মুজিবুর রহমান ডালিম গতকাল সন্ধ্যায় জানিয়েছেন- মামলা দায়েরের পর ক্ষুব্ধ হয়ে সুগা রানী তাতী ও তার মেয়ে লাইলী তাতী সহ কয়েকজন এসে বাসার সামনে অবস্থান করে। এ সময় তারা অকথ্য ভাষা গালিগালাজ করে। খবর পেয়ে শাহপরান তদন্ত কেন্দ্রের পুলিশ দল ও এলাকার মানুষ এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন