admin

প্রকাশিত: 2:48 PM, August 10, 2024

সম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্থ আইল্যান্ডে সুগন্ধা নার্সারির উদ্যোগে বৃক্ষরোপন

সম্প্রতিক আন্দোলনে ক্ষতিগ্রস্থ আইল্যান্ডে সুগন্ধা নার্সারির উদ্যোগে বৃক্ষরোপন

সম্প্রতিক আন্দোলনে সিলেট নগরীর বিভিন্ন সড়কে ক্ষতিগ্রস্থ আইল্যান্ডে শোভাবর্ধণের লক্ষ্যে বিভিন্ন জাতের বৃক্ষরোপন করেছে সুগন্ধা নার্সারি। ‘গাছ লাগাই, গাছের যত্ন করি, গাছ বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে নগরীর বন্দরবাজার এলাকায় রাস্তার আইল্যান্ডে এ বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন বৃক্ষরোপনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী আকবর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, সুগন্ধা নার্সারির প্রোপাইটর মোঃ দেলওয়ার হোসেন ও মনোয়ারা বেগম, জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক খলিলুর রহমান, ছাত্র মাসরিব উদ্দিন, রোটারিয়ান কুতুব আল-দ্বীন, ফয়জুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসময় সুগন্ধা নার্সারির প্রোপাইটর মোঃ দেলওয়ার হোসেন ও মনোয়ারা বেগম বলেন, বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সড়কে রোপিত বৃক্ষের ব্যাপক ক্ষতি হয়। আন্দোলন সফল হওয়ার পর কোমলমতি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার কাজে লেগে যায়। তাদের উৎসাহ দিতে সুন্দর সবুজ বাংলাদেশ গড়তে সুগন্ধা নার্সারিও শরিক হয়েছে। এর অংশ হিসেবে সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে রঙ্গন, অল্কানন্দন, গন্ধরাজ, টগড়, হাছনাহেনা, রাধাচূড়াসহ বিভিন্ন প্রজাতির দুই শতাধিক শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপন করা হয়েছে। আমরা শহরের বিভিন্ন রাস্তায় ক্ষতিগ্রস্থ বৃক্ষের স্থলে পুনরায় বৃক্ষরোপন করব ইনশাআল্লাহ। তারা আরো বলেন, প্রতিবছর স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় হাজার-হাজার চারা রোপন করা হয় সুগন্ধা নার্সারির পক্ষ থেকে।
সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়