editor
প্রকাশিত: 8:27 PM, August 10, 2024
সিলেট নগরীর বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও মন্দির পরিদর্শন করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। ১০ আগস্ট, শনিবার বিকেলে নগরীর জিন্দাবাজারের বিভিন্ন স্বর্ণ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের নিবিঘ্নে ব্যবসা-বানিজ্য চালিয়ে যাওয়ার আহবান জানান জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। তারা বলেন, স্বেরাচার শেখ হাসিনার পতনে নাখুশ হয়ে একটি অপগোষ্ঠী সারাদেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করত সচেষ্ঠ রয়েছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি সারাদেশের মানুষকে নিয়ে এ ষড়যন্ত্র রুখে দিবে। মানুষের জানমালের নিরাপত্তায়
অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে সিলেট জেলা ও মহানগর যুবদল। পরে নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনসহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ এবং স্বর্ণ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও মন্দিরের পুরোহিতসহ স্থানীয় সনাতন ধর্মালম্বী লোকজন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সার্বিক খোঁজ খবর নেওয়াসহ তাদের সাথে-পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং কুচক্রী মহলের যে কোন সহিংসতা ও অপ্রীতিকর ঘটনাকে একসাথে মোকাবিলা করার অঙ্গীকার করেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়