admin

প্রকাশিত: 10:29 PM, August 10, 2024

ছাত্র-জনতার আন্দোলনে গুলীবিদ্ধ ও আহতদের পাশে মিজান চৌধুরী

ছাত্র-জনতার আন্দোলনে গুলীবিদ্ধ ও আহতদের পাশে মিজান চৌধুরী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্র-জনতার স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ ও আহত ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান।

শনিবার (১০ আগস্ট) আহতদের দেখতে ছাতক উপজেলার বিভিন্ন গ্রামে তাদের বাড়িতে যান তিনি। দিনভর বিগত গণআন্দোলনে অংশগ্রহণকারী গুলিবিদ্ধ এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছাতক উপজেলার বরাংপার গ্রামের আহসান হাবীব (২২), সিলেট চৌহাট্টায় গুলিবিদ্ধ ছাতকের মৈশাপুর গ্রামের একাদশ এইচএসসি পরীক্ষার্থী ইয়াসিন আলী তালুকদার (১৮), সিলেট চৌহাট্টায় গুলীবিদ্ধ মৈশাপুর গ্রামের এইচএসসি পরীক্ষার্থী সাদিক খান (১৮), সিলেটের বন্দরবাজারে গুলিবিদ্ধ ঘিলাছড়া গ্রামের উকিল আলী, সিলেট চৌহাট্টায় গুলিবিদ্ধ মৈশাপুর গ্রামের লিডিং ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সুয়েব আহমদ, চৌহাট্টায় গুলিবিদ্ধ মৈশাপুর গ্রামের এইচ এসসি পরিক্ষার্থী সামি আহমদের বাড়ীতে যান।

তিনি তাদেও শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং দলের পক্ষ থেকে চিকিৎসার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে পরিবারকে আশ^স্ত করেন। এসময় তিনি আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করতে ছাত্রজনতার মহান ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার অনেক দলীয় নেতাকর্মী সিলেটে পুলিশের গুলী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছেন। আবার অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। খুনী হাসিনার সকল অপকর্মের বিচার এদেশে নিশ্চিত করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়