editor

প্রকাশিত: 11:29 PM, November 27, 2020

পৌর ভোটে যত নিয়ম

পৌর ভোটে যত নিয়ম

দলীয় মেয়র প্রার্থী হতে লাগবে সভাপতি-সম্পাদকের প্রত্যয়নপত্র, স্বতন্ত্র প্রার্থিতায় ১০০ ভোটারের স্বাক্ষর খুলতে হবে নতুন ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে টিআইএন নম্বর ও আয়কর রিটার্নের রসিদের কপি

অনলাইন ডেস্ক

২৮ ডিসেম্বর শুরু হচ্ছে পৌরসভা নির্বাচন। প্রথম ধাপে ২৫টি পৌরসভায় এ নির্বাচন হবে। দ্বিতীয়বারের মতো পৌরসভায় দলীয় প্রতীকে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেয়র পদে দলীয় প্রার্থী হতে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের নিকট থেকে ক্ষমতাপ্রার্থী ব্যক্তি স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র লাগবে। তবে কোন দল কোন পৌরসভায় মেয়র পদে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে পারবে না, একাধিক প্রার্থী দিলে সংশ্লিষ্ট পৌরসভায় দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হবে। অন্যদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থীকে সংশ্লিষ্ট পৌরসভার ১০০ জন ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। তালিকায় নির্ধারিত সংখ্যার কম ভোটারের স্বাক্ষর থাকলে বা কোনো ক্রমিকে তথ্যের গরমিল থাকে তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করবেন। তবে কোনো স্বতন্ত্র মেয়র প্রার্থী পৌরসভার মেয়র পদে ইতিপূর্বে নির্বাচিত হয়ে থাকলে তার জন্য ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দাখিল করতে হবে না। এদিকে প্রার্থীকে  মনোনয়নপত্র  দাখিলে আগেই তফসিলি ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। যার নম্বর, ব্যাংক ও শাখার নাম মনোনয়নপত্রে উল্লেখ করতে হবে। নির্বাচনের সব ব্যয় এই অ্যাকাউন্ট থেকেই করতে হবে। আর নির্বাচনের পরে নির্বাচনী ব্যয়ের রিটার্নের সঙ্গে এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট জমা দিতে হবে। এ ছাড়া মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্রে ১২ ডিজিটের টিআইএন নম্বর উল্লেখ করতে হবে এবং সর্বশেষ জমা দেওয়া আয়কর রিটার্নের রসিদের কপি মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করতে হবে। গত ২২ নভেম্বর নির্বাচন কমিশন ২৫টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ভোট গ্রহণ হবে আগামী ২৮ ডিসেম্বর। এ ধাপে সব পৌরসভায় ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ ডিসেম্বর, প্রার্থিতা যাচাই-বাছাই ৩ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর। এরপরই শুরু হবে  আনুষ্ঠানিক প্রচারণা।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রার্থীরা মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তবে মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট পৌরসভার বা ওয়ার্ডের ভোটার তালিকার সিডি ক্রয় করতে হবে। প্রতি ওয়ার্ডের ভোটার তালিকার সিডির মূল্য ৫০০ টাকা হবে।

মেয়র পদের জামানত ১৫ থেকে ৩০ হাজার টাকা : মেয়র পদে নির্বাচনের ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে অনধিক ২৫ (পঁচিশ) হাজার ভোটার সংবলিত নির্বাচনী এলাকার জন্য ১৫ (পনের) হাজার টাকা, ২৫ (পঁচিশ) হাজার এক হতে ৫০ (পঞ্চাশ) হাজার ভোটার সংবলিত নির্বাচনী এলাকার জন্য ২০ (বিশ) হাজার টাকা, ৫০ (পঞ্চাশ) হাজার এক হতে ০১ (এক) লক্ষ ভোটার সংবলিত নির্বাচনী এলাকার জন্য ২৫ (পঁচিশ) হাজার টাকা এবং ০১ (এক) লক্ষ  এক ও তদূর্ধ্ব ভোটার সংবলিত নির্বাচনী এলাকার জন্য ৩০ (ত্রিশ) হাজার টাকা জমাদানের প্রমাণস্বরূপ ট্রেজারি চালান বা কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডার জমা দিতে হবে। আর কাউন্সিলর পদে নির্বাচন করতে হলে পাঁচ হাজার টাকা জমাদানের প্রমাণস্বরূপ ট্রেজারি চালান বা কোনো তফসিলি ব্যাংকের পে-অর্ডার বা পোস্টাল অর্ডার জমা দিতে হবে।

প্রার্থীকে দিতে হবে হলফনামা : মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে ফরমে হলফনামা দাখিল করতে হবে। এতে সাতটি তথ্য দিতে হবে। এর মধ্যে রয়েছে- তার (প্রার্থীর) সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত কপি; বর্তমানে তিনি কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত আছেন কিনা; তার বিরুদ্ধে অতীতে দায়েরকৃত কোনো ফৌজদারি মামলার রেকর্ড আছে কিনা, থাকলে সেটির রায় কী ছিল; তার ব্যবসা বা পেশার বিবরণী; তার আয়ের উৎস; তার নিজের ও অন্যান্য নির্ভরশীলদের সম্পদ ও দায়ের বিবরণী এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে একক বা যৌথ বা তার ওপর নির্ভরশীল সদস্য কর্তৃক গৃহীত ঋণের পরিমাণ অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হওয়ার সুবাদে ওই প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের পরিমাণ।

প্রস্তাবক ও সমর্থক : কোনো ভোটার প্রস্তাবকারী হিসেবে অথবা সমর্থনকারী হিসেবে মেয়র অথবা সংরক্ষিত আসনের কাউন্সিলর বা সাধারণ আসনের কাউন্সিলর পদের প্রার্থীর একটির অধিক মনোনয়নপত্রে তার নাম ব্যবহার করবেন না। যদি কোনো ভোটার একই পদে একাধিক মনোনয়নপত্রে তার নাম ব্যবহার করেন, তা হলে এইরূপ সব মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

এক্সেলসিওর দখলচেষ্টায় ‘শহীদ বাহিনী’কে শেল্টার ও কলকাঠি নাড়ার অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

খাদিমপাড়া এক্সেলসিওর সিলেটের মালিকানা ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘাত-সংঘর্ষের নেপথ্যে ইন্ধন ও সহায়তার অভিযোগ উঠেছে খাদিমপাড়া

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

সিলেটে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়াকু সংগঠক আয়াত আলী প্রিন্স

ত্যাগে ও সংগ্রামে সিলেটের রাজপথের চেনা মুখ, পরীক্ষিত সৈনিক আয়াত আলী প্রিন্স জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

ভালোবেসে বিয়ে অবশেষে শখের স্বামীর ভয়ংকর রূপে দিশেহারা এক গৃহবধূ

সিলেটে যৌতুক, শারীরিক-মানসিক নির্যাতন এবং প্রতারণার বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাহিমা তাসনিম নামের এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সিলেটে প্রবাসীদের পৈতৃক সম্পত্তি অবৈধ জবরদখল, জাল আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) তৈরি করে প্রায় এক কোটি বিশ লাখ টাকা ভাড়ার

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

সুরমা সুপার মার্কেট ব্যাংক ভবনে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পরিচালিত মানি এক্সচেঞ্জ ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি বিএনপির আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

জুয়েলারী সমিতির নির্বাচনে বিজয়ী চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের নেতৃবৃন্দকে সংবর্ধনা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী হয়েছেন চৈতালী সংঘ ও সনাতন যুব ফোরামের একাধিক