editor

প্রকাশিত: 5:20 PM, October 21, 2026

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

অপসারিত সভাপতির বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর ও কার্যকারিতাহীন: গণদাবী পরিষদ নেতৃবৃন্দ

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অপসারিত সভাপতি কর্তৃক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করার বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, অবৈধ ও কার্যকারিতাহীন হিসেবে উল্লেখ করেছেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

বুধবার (২১ অক্টোবর) সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর এবং সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী শাখার নেতৃবৃন্দের অবগতির জন্য জানান, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখের কেন্দ্রীয় কমিটির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক এম. শফিকুর রহমানকে সদস্যপদসহ কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। একই সাথে মো. সেলিম আহমদকেও সদস্যপদসহ দপ্তর সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, সংগঠনের পদ থেকে অপসারণের পর সভাপতি পদ ব্যবহার করে ২১ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে জনৈক নুরুল আমিন চৌধুরীকে ‘ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক’ হিসেবে দায়িত্ব প্রদান করা সম্পূর্ণ নিয়ম-নীতি ও কর্তৃত্ব বহির্ভূত। যেহেতু বিশেষ সাধারণ সভায় অধ্যাপক এম. শফিকুর রহমান সদস্য পদ ও সভাপতির দায়িত্ব হারিয়েছেন, তাই তাঁর প্রেরিত কোনো বিজ্ঞপ্তির আইনি বা সাংগঠনিক কার্যকারিতা নেই।

এই ধরনের ভিত্তিহীন বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য ও প্রবাসী শাখার নেতৃবৃন্দকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তারা। বিবৃতিতে আরও জানানো হয়, অতি শীঘ্রই সাধারণ সভা আয়োজনের মাধ্যমে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

ফেঞ্চুগঞ্জে জয়নাল মেম্বারের বিরুদ্ধে কুপ্রস্তাব, হয়রানি ও অপপ্রচারের অভিযোগ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য ছত্রিশ গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের (জয়নাল মেম্বার) বিরুদ্ধে জুলি বেগমকে

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

প্রবাসী যুবকের ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন কানাইঘাটের ফিরোজা

জায়গা বিক্রি ও জটিল রোগের মিথ্যা অজুহাত দেখিয়ে এক ফ্রান্স প্রবাসীর কাছ থেকে ধাপে ধাপে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনায় তিন দেশ সফরে যাচ্ছেন গ্লোবাল ট্রেড কর্পোরেশনের হেড অব মার্কেটিং আলী ইফতেসাম

আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন প্রযুক্তি সংযোজন এবং ডিজিটাল উদ্ভাবনের সম্ভাবনা যাচাই করতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন সফরে যাচ্ছেন গ্লোবাল

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন

সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির ৭ জন জ্যেষ্ঠ নেতাকে সাধারণ সদস্য