editor
প্রকাশিত: 9:43 PM, August 12, 2024
শিক্ষার্থী-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অবস্থান নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখান থেকেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে শেখ হাসিনার দেশত্যাগের পরে অনেক তারকাই ভক্তদের রোষানলে পড়েছেন। তাদেরই একজন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পর্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে ‘শেখ হাসিনা’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
যে কারণে এই অভিনেত্রীকে নিয়েও শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশেষ করে কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, ‘প্রত্যেক বাঙালি মেয়ের মধ্যে একটা করে শেখ হাসিনা রয়েছেন।’
অভিনেত্রীর সেই মন্তব্যকে নতুন করে টেনে এনে সমালোচনায় মেতেছেন ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এমনই চিত্র।

বর্তমানে দেশের বাহিরে রয়েছেন নুসরাত ফারিয়া। হাতে কোনো সিনেমার ব্যস্ততা না থাকায় ছুটির মেজাজেই আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন একের পর এক অবকাশ যাপনের ছবি।
সেখানেই যেন বিপত্তি বাধিয়েছেন এই নায়িকা। ছবির কমেন্টবক্সে বিদ্রুপ করে একজন লিখেছেন, ‘প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে, এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাঘরে রাখা হবে’।
অপর একজন লিখেছেন, ‘পালানোর বায়োপিকটা কে করবে?’ কেউ আরও একধাপ ছাড়িয়ে মন্তব্য করেছেন, ‘২ টাকার নায়িকা ভেবেছে হাসিনার পা চেটে উপরে উঠবে, কিন্তু গরীবের শেখ হাসিনার সেটা হলো না’।
যদিও এসব কটাক্ষের জবাব দেননি নুসরাত ফারিয়া। তিনি আপাতত ভ্যাকেশন মুডেই সময়টা উপভোগ করছেন।

উল্লেখ্য, কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় খুব একটা সরব ছিলেন না নুসরাত ফারিয়া। মৃত ছাত্রদেশের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছিলেন, ‘জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই..!’
নেটিজেনদের কটাক্ষের মুখে শেখ হাসিনার সঙ্গে তোলা নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেন অভিনেত্রী।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ
সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা
সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস
স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক